রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

রক্ষণাবেক্ষণের কাজে কর্ণফুলী টানেলে ৪ দিন যান চলাচল সীমিত থাকবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণের জন্য চার দিন ছয় ঘণ্টা করে নিয়ন্ত্রিতভাবে যান চলাচলের জন্য ডাইভারশন থাকবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। আজ বুধবার (২৩শে জুলাই) সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ (জেট ফ্যান পরিষ্কার/রক্ষণাবেক্ষণ ও রোড মার্কিং) কাজের জন্য আগামী ২৮, ২৯, ৩০ ও ৩১শে জুলাই রাত ১১টা থেকে ভোররাত ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা টু আনোয়ারা’ টিউব থেকে ট্রাফিক ডাইভারশন করে ‘আনোয়ারা টু পতেঙ্গা’ টিউবের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।  

এ সময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট টানেলের উভয় মুখে যাত্রীদের অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে সেতু বিভাগ।

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দুই প্রান্তকে সড়কপথে যুক্ত করতে ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এই টানেলের নির্মাণকাজ শেষে ২০২৩ সালের ২৮শে অক্টোবর উদ্বোধন করা হয়। এর এক লদিন পর সর্বসাধারণের চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়।

সেতু কর্তৃপক্ষ কর্ণফুলী টানেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250