বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছাগলকাণ্ডে যা বললেন সেই রাজস্ব কর্মকর্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ২০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

কোরবানি উপলক্ষ্যে ১৫ লাখ টাকার ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত হয়েছেন মুশফিকুর রহমান ইফাত নামের এক ব্যক্তি। একাধিক ফেসবুক পোষ্ট, কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে ইফাতের বাসা ধানমন্ডি। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাসাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইবুনাল প্রেসিডেন্ট ড. মো. মতিউর রহমানের ছেলে।

যদিও বিষয়টি পরিষ্কার করেছেন ড. মতিউর রহমান। বেসরকারি একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেছেন তিনি।

ড. মতিউর রহমান বলেন, ইফাত নামে আমার কোনো ছেলে নেই। এমনকি এই নামে আমার কোনো আত্মীয় বা পরিচিতও নন। আমার এক ছেলে এক মেয়ে। ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান আর মেয়ের নাম ফারহানা রহমান। থাকে কানাডায়। বিদেশে পড়াশোনা করে এসেছে।

তিনি বলেন, ‘এসব ঘটনা জেনে আমার ছেলে বলেছে, যারা আমাদের বিরুদ্ধে সম্মানহানি করার চেষ্টা করছে, আমাদের হয়রানি করছে, আল্লাহ তাদের হেদায়েত করবেন। আপনি কারো সম্মানহানি করলে আল্লাহ আপনার সম্মানহানি করবে।’

তিনি আরও বলেন, কে বা কারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি।

রাজস্ব কর্মকর্তা বলেন, পেশাগত জীবনে মাথা উঁচু করে চাকরি করেছি। কখনো দুর্নীতির সঙ্গে আপস করিনি। কেউ যদি দুর্নীতির ন্যূনতম কোনো প্রমাণ দিতে পারেন, তাহলে যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব।

ড. মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকি ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। সরকারি চাকরি ছেড়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান।

ওআ/


ছাগল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250