শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী

শীতে ঝটপট মিষ্টিমুখ করতে স্বাদ নিন বাদামের হালুয়ার!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

শীতের এ সময় মিষ্টিমুখ করতে চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন বাদামের হালুয়া। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। আবার এটি তৈরিও করা যায় ঝটপট। রইলো বাদামের হালুয়ায় রেসিপি-

উপকরণ

১. বাদাম ১ কাপ (ভেজানো ও খোসা ছাড়ানো)

২. চিনি ১ কাপ

৩. দুধ আধা কাপ

৪. ঘি ২-৩ টেবিল চামচ

৫. এলাচ গুঁড়া ১/৪ চা চামচ ও

৬. কেশর কয়েকটি।

আরো পড়ুন : কমলার খোসা দিয়ে তৈরি করুন সুস্বাদু ভাপা দই

পদ্ধতি

প্রথমে বাদাম ৪-৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর খোসা ছাড়িয়ে মিক্সারে পিষে নিন। এবার খুব সূক্ষ্মভাবে পিষে না নিয়ে একটু দানা দানা থাকবে, সেভাবে পিষে নিন। অন্যদিকে একটি নন-স্টিক প্যানে ঘি গরম করুন।

গরম ঘিতে বাদামের পেস্ট দিন ও একটানা নাড়তে থাকুন কম আঁচে। এবার পেস্টটি কিছুটা সোনালি হয়ে এলে, এতে চিনি দিয়ে ভালো করে মেশান। এরপর দুধ যোগ করুন ও ক্রমাগত নাড়তে থাকুন। খেয়াল রাখবেন যাতে এটি নীচে লেগে না যায়।

মাঝারি আঁচে রান্না করার পর হালুয়া ঘন হয়ে এলে এতে এলাচ গুঁড়া ও কেশর দিয়ে ভালো করে মেশান। বাদামের হালুয়া পরিবেশনের জন্য প্রস্তুত। উপর থেকে পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করুন। নতুন বছরের সন্ধ্যা জমিয়ে দিতে এই পদই যথেষ্ট।

এস/ আই.কে.জে/ 


বাদামের হালুয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250