বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প *** জুলাই সনদ ইউনূস সরকারের অন্তহীন প্রতারণার দলিল, সংসদে বিতর্ক *** যুদ্ধবিরতি নয়, সমাপ্তি চাই—আরাগচির মন্তব্যে নতুন উত্তেজনা *** ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনায় মিমের বন্যা *** ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল *** জরুরি ভিত্তিতে আরও ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির অনুমোদন *** ঘুষের অভিযোগ, ফেসবুক পোস্ট ও সিসিটিভির হার্ডড্রাইভ উধাও নিয়ে ট্রাইব্যুনালে প্রশ্ন *** শওকত মাহমুদের গ্রেপ্তার ও নতুন মামলার পর সাংবাদিক সমাজের নীরবতা নিয়ে প্রশ্ন *** ‘৮ বছর টিকা দেওয়া হয়নি’—স্বাস্থ্যমন্ত্রীর দাবি কতটা সত্য, বাস্তব চিত্র কী বলছে *** সিরাজগঞ্জে জ্বালানি নিতে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক, ১ এপ্রিল থেকে কার্যকর

আলোচিত সেই সেলিম প্রধানের নেতৃত্বে এবার রিপাবলিক পার্টির আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৭ অপরাহ্ন, ২০শে জুন ২০২৫

#

রিপাবলিক পার্টির (বিআরপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতারা। ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সবার ওপরে দেশ’ স্লোগান নিয়ে আজ শুক্রবার (২০শে জুন) বিকেলে আত্মপ্রকাশ ঘটেছে নতুন এক ‘জাতীয়তাবাদী’ রাজনৈতিক দলের, যার নেতৃত্বে আছেন সেনাবাহিনীর সাবেক কয়েক কর্মকর্তা।

রিপাবলিক পার্টি (বিআরপি) নামের এ দলের প্রধান উপদেষ্টা সেলিম প্রধান। ছয় বছর আগে অনলাইনে ক্যাসিনো-কাণ্ডে গ্রেপ্তার হয়ে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি।

দলটির আত্মপ্রকাশের অনুষ্ঠানে শহীদ মিনারে উপস্থিত ছিলেন জুলাইয়ের গণ-অভ্যুত্থানের শহীদ আনাসের মা সানজিদা খান দীপ্তি। তিনি বিআরপির কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম একে একে পড়ে শোনান।

দলটির সভাপতি হিসেবে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মেজর (অব.) মো. রাজিবুল হাসানের নাম ঘোষণা করা হয়। এ ছাড়া সাঈদ আলী সিকদারকে দলের জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়।

সহসভাপতি পদে আছেন ক্যাপ্টেন (অব.) শফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ইমরান, আয়াজ আহমেদ, নাসির উদ্দিন ও মো. বায়েজিদ।

বিআরপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান, সাজ্জাদ হোসেন ইউনুস ও মো. আহসানুল্লাহ; সাংগঠনিক সম্পাদক পদে মেজর (অব.) রাকিবুল হাসান ও মঞ্জুর হোসেন; সহসাংগঠনিক সম্পাদক পদে আবুল হাসানাত, মো. জাহিদুল ইসলাম, মুশফিকুর রহিম রনি, কামরুল হাসান ও আইনবিষয়ক সম্পাদক পদে অলিদ আহমেদ আছেন।

নতুন দলের বিষয়ে বিআরপির সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) মো. মেহেদী হাসান বলেন, ‘ভোটের রাজনীতি নয়, আমরা জনগণের রাজনীতি করতে এসেছি। আমরা বাংলাদেশপন্থী হতে চাই। আমরা কোনো দিল্লিপন্থী না, পিন্ডিপন্থী না, নিউইয়র্কপন্থী না—আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। যারা আমাদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক স্থাপন করবে, সবাই আমাদের বন্ধু। আমরা ন্যায্যতার ভিত্তিতে সবার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই।’

আত্মপ্রকাশ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন বিআরপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনূস।

নতুন রাজনৈতিক দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250