রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

‘অপারেশন সিঁদুর’ নামটি নরেন্দ্র মোদির দেওয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ৭ই মে ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

কাশ্মীরের পেহেলগামে গত ২২শে এপ্রিল বন্দুকধারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার (৬ই মে) দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। সামরিক এ পদক্ষেপের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই এ নামটি দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকটি সূত্র ইন্ডিয়া টুডে টিভিকে বলেছে, মোদি মনে করেন, পেহেলগামের হামলার ঘটনায় ভারতের মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে।

হিন্দু বিবাহিত নারীরা তাদের বিয়ের প্রতীক হিসেবে সিঁথিতে সিঁদুর পরে থাকেন। আর সে সিঁদুরের নামেই এ অভিযানের নামকরণ করা হয়েছে।

গত সপ্তাহজুড়ে ভারতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে মোদি একটি বিষয়ের ওপর জোর দিয়েছেন। তা হলো, পেহেলগামে সাম্প্রতিক হামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতীয় পুরুষদের লক্ষ্য করে চালানো হয়েছে। এ ঘটনায় নারীরা বিধবা হয়েছেন, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে।

কর্মকর্তাদের মোদি আরও বলেন, এ হামলার জবাব এমন হতে হবে, যেন বোঝা যায় যে ভারত এ ক্ষেত্রে ছাড় দেয় না।

অপারেশন সিঁদুর নামের এ অভিযানে ভারতের তিন বাহিনীর সমন্বিত পদক্ষেপ দেখা গেছে, যা বিরল। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে একটি বহুমুখী অভিযান চালিয়েছে। পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, স্থল ও সমুদ্রভিত্তিক পথগুলো ব্যবহার করে অভিযানটি চালানো হয়েছে। মূলত জঙ্গি ঘাঁটি ও সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অবকাঠামোকে হামলার নিশানা করা হয়েছে।

এইচ.এস/

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250