শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’

নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি পদায়ন হবে, ডিসি নয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) পদায়নের সিদ্ধান্ত হলেও এ পদ্ধতিতে জেলা প্রশাসক (ডিসি) পদায়ন করবে না সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান আজ বুধবার (৩রা সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসনসচিব বলেন, কখনো, কোনো দিন লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি। এখনো হচ্ছে না, হবে না।

জনপ্রশাসনসচিব বলেন, ‘এখন অভিযোগের বিপরীতে তাদের (ডিসি) প্রত্যাহার করা হচ্ছে, আমাদের ফিট লিস্ট আছে। মাঝে কিছু (নতুন ডিসি পদায়ন) হয়েছে, সামনে আরও হবে। আর যেখানে স্ট্যাবল আছে... যেমন যুগ্ম সচিব (ডিসি) অনেক আছেন, আমরা নির্বাচনের আগে যুগ্ম সচিবদের তুলে আনব।’

নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করছেন জনপ্রশাসনসচিব।

সচিব বলেন, নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে, হোমওয়ার্ক ভালো থাকলে যে দিনটাকে কেন্দ্র করে কাজটা করা হচ্ছে, সে দিনটা ভালো হবে, কোনো সমস্যা হবে না।

এর আগে ৬ই আগস্ট জাতীয় সংসদ নির্বাচনের আগে আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির দিকনির্দেশনামূলক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেছিলেন, ‘আমার হাতে এসপি ও ওসিদের বদলি-পদায়নের ক্ষমতা রয়েছে। তাই নির্বাচনের আগে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হবে। এখানে সচিবালয় সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককেও লটারিতে উপস্থিত রাখা হবে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250