শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী *** ঈদের দিনে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী *** রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত *** এলো খুশির ঈদ *** বাংলাদেশে ‘ফার্স্ট লেডি’ কে—সংবিধান, বাস্তবতা ও বিতর্ক *** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইসিজের নির্দেশের পর যা বলল হামাস-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ২৭শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনের গাজায় গণহত্যা ঠেকানোর পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে নির্বিচার হামলায় বিধ্বস্ত উপত্যকাটিতে মানবিক পরিস্থিতি উন্নয়নে ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬শে জানুয়ারি) নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আইসিজের নির্দেশনার পর একে স্বাগত জানিয়েছে প্যালেস্টাইনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। 

সংগঠনটি বলেছে, ইসরায়েলকে একঘরে করতে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর অপরাধগুলো তুলে ধরতে আইসিজের রায় গুরুত্বপূর্ণ অগ্রগতি।

আইসিজের আদেশকে স্বাগত জানিয়েছেন প্যালেস্টাইনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকিও। শুক্রবার তিনি বলেন, আইসিজের বিচারকেরা (গাজার) প্রকৃত চিত্র ও আইনের সঠিক মূল্যায়ন করেছেন। তারা মানবতা এবং আন্তর্জাতিক আইনের পক্ষে রায় দিয়েছেন।

আরও পড়ুন: ট্রাম্পকে ৮৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

এদিকে আইসিজের আদেশের পর আগের কথাই বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা ‘আপত্তিকর’ একটি বিষয়। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নিজেদের রক্ষা করার অধিকার রয়েছে। সেই অধিকার থেকে বঞ্চিত করার যে আহ্বান দক্ষিণ আফ্রিকা জানিয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে আইসিজে।

তবে আইসিজের আদেশ প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ইসরায়েলকে নৈতিকতা শেখানোর কোনো প্রয়োজন নেই আইসিজের।

এসকে/ 

গাজা ইসরায়েল হামাস প্যালেস্টাইন আইসিজে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250