বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুটিংয়ে ব্যস্ত শাকিব, কনে সেজে হাজির অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব দেশের গণ্ডি পেরিয়ে বেশিরভাগ সময় শুটিংয়ে ব্যস্ত থাকছেন দেশের বাইরে। বর্তমানে ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ঢালিউড কিং। তবে শুটিং থেকে একটু বিরতি নিয়ে কলকাতা উড়ে যান তিনি। কারণ এসকে মুভিজের একসঙ্গে ১৮টি আসন্ন ছবির লঞ্চ। যার অন্যতম শাকিব খানের ‘দরদ’। ১৫ই নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দরদ’। আর এদিকে শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস কনে বেশে আলো ছড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।

চিত্রনায়িকা অপু বিশ্বাস হঠাৎ কনের সাজে সামনে এলেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনের সাজে একাধিক ছবি পোস্ট করেছেন। হঠাৎ এমন সাজে চমকে গেছেন ভক্তরা।

ক্যাপশনে লিখেছেন, শুভ সকাল। এটা আমার নতুন লুক। আমাকে এতটা ধৈর্য্য দেয়ার জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ।

অপু বিশ্বাসের পোস্ট করা কনের সাজের এসব ছবিতে ভক্তরা মন্তব্য করছেন। একজন লিখেছেন, তুমি এমন একজন নায়িকা, যে কি না চলচ্চিত্রজগতে আসার পরে অনেক নায়িকার ক্যারিয়ার নড়বড়ে করে দিয়েছে।

 আরও পড়ুন: মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া

১৯ বছরের পেশাদার চলচ্চিত্র–জীবনে শ’খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এর মধ্যে শুধু শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ৮০টির মতো চলচ্চিত্রে। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বেশির ভাগ চলচ্চিত্রই ব্যবসায়িক সফলতা পায়।

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ই এপ্রিল নায়ক শাকিব খানকে বিয়ে করেন। বিয়ের ৯ বছর পর ২০১৭ সালের এপ্রিলে একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ করেন। 

এসি/কেবি


অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250