রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

ট্রাম্পের সমর্থন নেমে এসেছে ৩৯ শতাংশে, অর্থনীতি নিয়ে অসন্তুষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন তার বর্তমান মেয়াদের সর্বনিম্নের কাছাকাছি নেমে এসেছে। প্রধানত অর্থনীতি ব্যবস্থাপনায় ভোটারদের অসন্তুষ্টির কারণে ট্রাম্পের জনপ্রিয়তা এতটা নিচে নেমে এসেছে বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স/ইপসোসের সর্বশেষ জরিপে। খবর রয়টার্সের।

জরিপে ৩৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক ট্রাম্পের কাজকে সমর্থন করেন বলে জানিয়েছেন। অথচ গত ডিসেম্বরের শুরুতে তা ছিল ৪১ শতাংশ পয়েন্ট। তবে নভেম্বরের মাঝামাঝি সময়ে পরিচালিত এক জরিপে ৩৮ শতাংশ পয়েন্ট ছিল।

সর্বশেষ জরিপটি অনলাইন চালানো হয়েছে। তিন দিনে এতে ১ হাজার ১৬ জন মতামত দিয়েছেন। এই জরিপ ফলাফলের সম্ভাব্য ভুল বা বিচ্যুতির পরিমাণ তিন শতাংশ পয়েন্ট।

গত বছরের জানুয়ারিতে ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, তখন তার জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ পয়েন্ট। কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকে তার জনপ্রিয়তা নিম্নমুখী হতে শুরু করে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থতা এর বড় কারণ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকার শাটডাউনের মধ্য দিয়ে গেছে। এ কারণে বর্তমান জরিপের জন্য অর্থনীতিসংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ বিঘ্নিত হয়েছে। তবে অনেক অর্থনীতিবিদ মনে করেন, ট্রাম্প বিশ্বের দেশে দেশে নতুন যে শুল্ক আরোপ করেছে, তা যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে বড় ধাক্কা দিয়েছে। ফলে নিয়োগ কমেছে।

জরিপে দেখা গেছে, ট্রাম্প মার্কিন অর্থনীতিকে যেভাবে সামলাচ্ছেন, তা সমর্থন করেন মাত্র ৩৩ শতাংশ মানুষ। চলতি বছর ট্রাম্পের যেসব কাজ দেশটির নাগরিকেরা সবচেয়ে কম সমর্থন করেছেন, সেগুলোর মধ্যে তার অর্থনৈতিক ব্যবস্থাপনা সবার তলানিতে রয়েছে।

ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির ভোটারদের মধ্যে তার সার্বিক কাজ নিয়ে ৮৫ শতাংশের সমর্থন রয়েছে, যা আগের জরিপের সমান। তবে দলীয় ভোটারদের মধ্যে তার অর্থনীতিসংক্রান্ত নীতিমালা নিয়ে সমর্থন কমে ৭২ শতাংশে নেমে এসেছে। চলতি মাসের শুরুতে তা ছিল ৭৮ শতাংশ।

অর্থনীতিকে সঠিক পথে নিয়ে আসাই ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। তার আগের ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট জো বাইডেনের সময় উচ্চ মূল্যস্ফীতি কারণে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ট্রাম্প প্রশাসন মূল্যস্ফীতি বর্তমানে ৩ শতাংশের কাছাকাছি ধরে রাখতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ২ শতাংশের মধ্যে থাকাটা অর্থনীতির জন্য ভালো।

জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের গৃহীত উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন ২৭ শতাংশ মানুষ, যা চলতি মাসের শুরুতে ছিল ৩১ শতাংশ।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250