রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

আওয়ামী লীগ ছাড়া বিএনপির নির্বাচনে সরকার ২১ দিন স্থায়ী হয়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক আবু হেনা রাজ্জাকী। তিনি বলেন, আওয়ামী লীগের মতো টানা তিন মেয়াদ ক্ষমতায় থাকার চিন্তা ভবিষ্যৎ সরকারের জন্য বাস্তবসম্মত নয়। সময়ের ব্যবধানে অনেক বিষয় প্রকাশ পাবে, এমনকি ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরপরই নানা প্রশ্ন ও বিতর্ক সামনে আসতে পারে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে আবু হেনা রাজ্জাকী এসব কথা বলেছেন। তিনি বলেন, আওয়ামী লীগকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দল হিসেবে নিষিদ্ধ করেনি। তাহলে যেসব দল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে, তারা কেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করছে? সরকারকে কেন এই বিষয়ে চাপ দিচ্ছে না? সময়ের ব্যবধানে এ বিষয়গুলো সামনে আসবে, এমনকি নির্বাচনের পরপরই এগুলো নিয়ে কথা হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ তিনটি নির্বাচন—২০১৪, ২০১৮ ও ২০২৪ কোনোটিই ইনক্লুসিভ করেনি। তারপরও তারা টিকে ছিল। কেন টিকে ছিল, সেটা আমরা সবাই জানি। কিন্তু নেক্সট গভর্মেন্ট (পরবর্তী সরকার) যদি মনে করে যে তারা আওয়ামী লীগের মতো তিন টার্ম চালাবে, এটা অবাস্তব।

অতীত উদাহরণ টেনে আবু হেনা রাজ্জাকী বলেন, ১৯৯৬ সালে একটি নির্বাচন হয়েছিল বিএনপির নেতৃত্বে, যেটা ২১ দিন টিকেছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকার আসে এবং আবার জাতীয় সংসদ নির্বাচন দিতে হয়। তখন নির্বাচনটি আওয়ামী লীগ ছাড়া হয়েছিল বলেই ২১ দিনের মাথায় আবার জাতীয় নির্বাচন দিতে হয়েছিল।

তিনি আরো বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারছি না সামনে কী হবে। তবে সব ডিপ্লোম্যাটিক মহলই একটি ইনক্লুসিভ নির্বাচন চায়।

এদিকে বিদেশে পলাতক সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের টকশোতে বলেছেন, আমরা বসে নেই। আমরা বিভিন্ন দেশের কাছে লিখছি, নানা সংস্কার প্রস্তাব পাঠাচ্ছি এবং ইনক্লুসিভ নির্বাচনের বিষয়টি তুলে ধরছি।

আবু হেনা রাজ্জাকী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250