বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ বুধবার (১০ই সেপ্টেম্বর) দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।

বিমানবাহিনী থেকে বিশেষ ফ্লাইটে করে ফেরানোর চেষ্টা চলছে জামাল-তপুদের। তবে এখনো মেলেনি ত্রিভুবন বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি। নেপালে থাকা বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন মুঠোফোনে দেশের গণমাধ্যমকে বলেন, ‘বিমানবন্দর খুলে দিয়েছে। বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ফেরানোর জন্য বাফুফে চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার। আজ ফেরা যাবে কি না, তা এখনো বোঝা যাচ্ছে না।’

টিম হোটেলে আজ জিম সেশনও করেছে পুরো দল। তপু বর্মণ বলেন, ‘আসলে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল, হঠাৎ করেই আমরা একটা সমস্যার মুখোমুখি হই। আজকে যে অবস্থা আমরা সবাই বুঝতে পারছি এবং দেখছি, নেপাল খুবই শান্ত আছে। যে দুশ্চিন্তা আমাদের ছিল, আমাদের পরিবারের ছিল, প্রতিটি খেলোয়াড় সবার পরিবারের সাথে কথা বলেছে, তাদেরকে বুঝিয়েছে আসলে কী সমস্যার মুখোমুখি হয়েছি এবং এখন কেমন আছি। নিশ্চিতভাবেই আমার মনে হয়, আমরা এখন যেভাবে আছি, নিরাপদ আছি। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা আজকে জিম সেশন করেছি।’

দ্রুত ফেরার আশায় রয়েছেন তপু, ‘পেশাদার খেলোয়াড় ও জাতীয় দলের খেলোয়াড় হিসেবে দুই-তিন দিন তো ট্রেনিং বন্ধ রাখা যায় না। এই পরিপেক্ষিতে কোচ আমাদের অনুশীলনের শিডিউল দিয়ে দিয়েছেন। আজকে সকালে জিম সেশন করেছি। আমরা ৩৬ জন এখানে আটকে আছি। আশা করি, আমরা দ্রুত দেশে ফিরে যাব।’

বাংলাদেশ ফুটবল দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250