শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

‘ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি ও উন্নতির পথে এগিয়ে যাবে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি ও উন্নতির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন আল আজহার আল শরিফের গ্র্যান্ড ইমাম আহমদ আল তায়্যেব।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ই নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ড. ইউনূসকে হাজার বছরের পুরোনো এই প্রতিষ্ঠানে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। একই সঙ্গে আল আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন সম্পূর্ণ অর্থায়নকৃত বৃত্তি ঘোষণা করবে বলে জানান।

গ্র্যান্ড ইমাম বলেন, আমরা আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আপনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি। বিপ্লবের পর দেশটি নতুন উচ্চতায় পৌঁছাবে।

‘আপনার বিজ্ঞ দৃষ্টিভঙ্গির জন্য আমি আপনাকে সম্মান জানাই’- প্রধান উপদেষ্টাকে বলেন আহমদ আল তায়্যেব।

এসময় ড. ইউনূস আমন্ত্রণের জন্য গ্র্যান্ড ইমামকে ধন্যবাদ জানান। তিনি গ্র্যান্ড ইমামকে বাংলাদেশে এসে শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত ব্যাপক পরিবর্তনগুলো নিজ চোখে দেখার আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা গণজাগরণ ও অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপগুলোর ব্যাপারে আলোচনা করেন।

আরও পড়ুন: অপসারণের দাবি প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা ফারুকী

গ্র্যান্ড ইমাম আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সংস্কার কার্যক্রম পরিচালনা করবে। তিনি ড. ইউনূসের নেতৃত্ব, তার সামাজিক সেবা, মাইক্রোলেন্ডার হিসেবে গ্রামীণ ব্যাংকের অগ্রণী ভূমিকা এবং দারিদ্র্য দূরীকরণে তার আজীবনের প্রচেষ্টার প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টা আল আজহারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আশির দশকের শুরুতে যখন গ্রামীণ ব্যাংক চালু করেছিলেন, তখন শীর্ষ সুন্নি ইসলামি প্রতিষ্ঠানটি মাইক্রোলেন্ডারের সুদ ব্যবস্থাকে ইসলামি শিক্ষার সঙ্গে ‘অসামঞ্জস্যপূর্ণ নয়’ বলে ঘোষণা করেছিল।

বিপ্লবের সময় দেওয়াল চিত্র ও গ্রাফিতির ওপর প্রকাশিত প্রখ্যাত আর্ট বুক দ্য আর্ট অফ ট্রায়াম্ফ-এর একটি কপি গ্র্যান্ড ইমামের হাতে তুলে দেন প্রধান উপদেষ্টা।

এসময় গ্র্যান্ড ইমাম বাংলাদেশি শিক্ষার্থীদের শিল্প প্রতিভার প্রশংসা করেন। এছাড়া আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদেরও প্রশংসা করেন তিনি। 

এসি/কেবি 

উপদেষ্টা ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250