শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

আগামী ৩০শে জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ৩রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে আগামী ৩০শে জুন। আজ মঙ্গলবার (৩রা জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আজ সরকারি কর্ম কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা দ্রুত শেষ করে আগামী ৩০শে জুন চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এর আগে ৮ই এপ্রিল পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, ‘আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ই জুনের মধ্যে শেষ করা হবে। ভাইভা শেষে ৩০শে জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে পছন্দক্রম আহ্বান করা হয়েছে।

এ ছাড়া ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

আরএইচ/

চূড়ান্ত ফল ৪৪তম বিসিএস বিসিএস পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250