সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ *** যুদ্ধ থামাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছে তুরস্ক *** পুনর্গঠনের পথে আওয়ামী লীগ, নতুন নেতৃত্বে ফেরার প্রত্যাশা *** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা

ইন্টারনেটের গতি বৃদ্ধি ও ফেসবুক নিয়ে যে নির্দেশনা দিলো বিটিআরসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৩ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ইন্টারনেটের গতি বাড়াতে গুগলের ক্যাশ সার্ভার চালুর জন্য আইআইজি অপারেটরদের নির্দেশ দিয়েছে বিটিআরসি। 

বৃহস্পতিবার (২৫শে জুলাই) দেওয়া নির্দেশনায় বলা হয়েছে বর্তমানে ফেসবুক ও টিকটকের ক্যাশ সার্ভার বন্ধ রয়েছে। তবে ইউটিউব চলবে। 

এর আগে, পাঁচদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার (২৩শে জুলাই) রাতে পরীক্ষামূলকভাবে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। অগ্রাধিকার ভিত্তিতে কূটনৈতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রফতানিমুখী খাত পাচ্ছে ওয়াইফাই সেবা। বন্ধ ছিলো বাসাবাড়িতে ব্যান্ডউইথ সরবরাহ। বুধবার রাত থেকে কিছু কিছু বাসা-বাড়িতেও মিলছে ইন্টারনেট সেবা।

জানা গেছে, মোবাইল ইন্টারনেট চালুর লক্ষ্যে দুয়েকদিনের মধ্যে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকে বসবে সবকটি অপারেটর এবং ট্রান্সমিশন ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা। সেখানে সঞ্চালন লাইন মেরামতের সবশেষ পরিস্থিতি এবং সার্ভার ও ডেটা সেন্টারের সঙ্গে সংযুক্তি কাজের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হবে।

এসব প্রতিবেদন পর্যালোচনা শেষে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় বিটিআরসি। রোববার ও সোমবারের মধ্যে নিরবচ্ছিন্ন মোবাইল ইন্টারনেট সেবা পুনঃস্থাপনের কাজ শেষ করতে চায় টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

ওআ/ আই.কে.জে/

ইন্টারনেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250