সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

বন্ধুকে কল করার দিন আজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

রক্তের সম্পর্কের পর সবচেয়ে আপন মানুষ হলো বন্ধু। বন্ধুত্ব হলো পারস্পরিক আস্থা ও নির্ভরতার সম্পর্ক। আমরা এমন মানুষকেই বন্ধু বলি যাকে কিছু বলতে গেলে দু’বার ভাবতে হয় না। ভালো বা খারাপে, সুখে কিংবা দুঃখে, আনন্দে বা বিষণ্ণতায় যার কথা সবার আগে মাথায় আসে, সে বন্ধু।

জীবনে চলার পথে কত মানুষের সঙ্গে পরিচয় হয়। সবাই কি আমাদের বন্ধু হয়? উত্তর হলো ‘না’। বিশেষ কিছু মানুষ যে আপনাকে বুঝে এবং আপনার সব কিছু মেনে নেয় সেই আপনার বন্ধু হয়ে উঠে। কিন্তু বড় হয়ে উঠার পর ব্যস্ততার মাঝে আমরা সে বন্ধুর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলি।

বলুন তো শেষ কবে সেই স্কুলের প্রথম বন্ধুটার সঙ্গে কথা হয়েছে? কথা হলেও কি ঠিক আগের মত কথা হয়? স্কুল-কলেজে যাকে ছাড়া কোনও কিছু কল্পনাও করতে পারেননি, সে বন্ধুর সঙ্গেই আজকাল দেখা করার আগে কত প্ল্যান করা লাগে!

আরো পড়ুন : সকালে ভেজানো কিশমিশ খেলে মিলবে নানান উপকার!

বর্তমানে তো বন্ধুর কথা মনে পড়লে চ্যাট বা এসএমএস পাঠিয়ে দিচ্ছি। কিন্তু, চ্যাট বা এসএমএসে তো কণ্ঠ শোনা যায় না? বন্ধুর সে হাসিমাখা কণ্ঠ আপনার সব ক্লান্তি দূর করতে পারে। তাই প্রিয় বন্ধুটিকে আজই কল করুন। কারণ, আজ বন্ধুকে কল করার দিন বা 'কল এ ফ্রেন্ড ডে'।

এখন ভাবতেই পারেন এতাদিন পর বন্ধুকে কল দিয়ে কী বলবো? কত কথাই তো বলা যায়। ধরুন এমন কথা যা কাউকে বলতে পারছেন না, সেই কথাটা না হয় আজ তাকে বলুন। বন্ধুকে তো সহজেই সবকিছু বলা যায়। তা সে কষ্ট বা আনন্দের হোক।

প্রিয় বন্ধুর সঙ্গে মনকষাকষি থাকলে মিটিয়ে নিতে পারেন আজ। বন্ধুত্বে যোগাযোগ কমে যেতে পারে তবে বিচ্ছেদ কখনো হয় না। তাই সংকোচ না করে মোবাইল ফোন হাতে নিয়ে আজ কল করেই ফেলুন।

মন খুলে আড্ডায় মেতে উঠুন। বন্ধুর কথাও মনোযোগ দিয়ে শুনুন। তাকে ধন্যবাদ জানান, বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন।

এস/ আই.কে.জে/ 

বন্ধু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250