রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

দুই থেকে তিন হচ্ছেন পরিণীতি-রাঘব, সুখবর দিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৫

#

পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত

পরিণীতি চোপড়া মা হতে যাচ্ছেন—এমন গুঞ্জন কয়েকবার রটেছিল। প্রতিবারই সে গুঞ্জন হাসিমুখে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগে কপিল শর্মার শোতে গিয়ে হালকা আভাস দিয়েছিলেন রাঘব চাড্ডা। জানিয়েছিলেন, শিগগিরই সুখবর দেবেন। এ কথা শুনে পরিণীতিও বেশ অবাক হয়েছিলেন। সবাই তাই ধরে নিয়েছিলেন, হয়তো মজা করছেন রাঘব। খবর ইন্ডিয়াডটকমের।

কিন্তু সেটা যে মজা ছিল না, তা জানা গেল আজ সোমবার (২৫শে আগস্ট)। আজ দুপুরে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করে পরিণীতি ও রাঘব জানিয়েছেন, শিগগিরই তাদের সংসারে আসছে নতুন অতিথি।

পরিণীতির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে একটি ভ্যানিলা কেক। তার ওপর ছোট্ট দুটি পা আঁকা। তাতে লেখা ‘১‍+১‍=৩’। অর্থাৎ এবার দুই থেকে তিন হওয়ার পালা।

কেকের ছবি ছাড়াও কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন তারা। তাতে দেখা যাচ্ছে, গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন রাঘব। পোস্টের ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা কৃতজ্ঞ।’

রাঘব-পরিণীতির এই ঘোষণার পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হবু মা-বাবা। শুভাকাঙ্ক্ষীরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। সোনম কাপুর, ভূমি পেডনেকার, অনন্যা পাণ্ডেসহ বলিউডের অনেক তারকা জানিয়েছেন শুভকামনা।

২০২৩ সালে উদয়পুরের পিচোলা হ্রদের ধারে এক বিলাসবহুল রাজকীয় প্যালেসে চার হাত এক হয়েছিল রাঘব-পরিণীতির। বিয়ের দুই বছরের মাথায় তাদের সংসারে আসছে নতুন অতিথি।

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250