শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে

'প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক'

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৩ পূর্বাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দ রাখা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান।

শনিবার (১৮ই জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ‘জন-আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের আয়োজন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

সেমিনারে মূল প্রবন্ধে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মফিজুর রহমান বলেন, সব ক্যাডারের পদোন্নতি প্রশাসন ক্যাডারের দয়ার ওপর নির্ভর করে। তাই তাদের নিজেদের পদোন্নতির ক্ষেত্রে পদ না থাকলেও পদোন্নতি হয়, অন্য ক্যাডারের ক্ষেত্রে বিপরীত চিত্র দেখা যায়।

তিনি আরও বলেন, সরকারের খুব কাছে থাকায় বিভিন্ন ক্ষেত্রে প্রশাসন ক্যাডার একক ক্ষমতা ভোগ করে থাকে। যেমন সুদমুক্ত গাড়ি ঋণ, রাষ্ট্রীয় অর্থে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, অন্য সব ক্যাডারকে ডিঙিয়ে নিজেদের প্রাধিকার নিশ্চিত করা ইত্যাদি।

আরো পড়ুন : ওষুধের ওপর থেকে ভ্যাট কমানোর আশা স্বাস্থ্য উপদেষ্টার

মফিজুর রহমান আরও বলেন, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৫০ শতাংশ কোটা প্রশাসন ক্যাডারের জন্য বরাদ্দের প্রস্তাবে সব ক্যাডার সদস্য ক্ষুব্ধ হয়েছেন। এই কোটা প্রথা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক।

সেমিনারে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, আন্তঃক্যাডার বৈষম্য শুধু আপনাদের পদোন্নতি পাওয়ার সমস্যা না, এটা জনগণের সেবা পাওয়ার বিষয়। এখন আমলাদের একটা গোষ্ঠী তৈরি হচ্ছে, তারা রাষ্ট্রের চেয়ে নিজেদের স্বার্থ রক্ষায় বেশি সক্রিয়। এই পরিস্থিতির পরিবর্তনে গণতান্ত্রিক প্রশাসন তৈরি করতে হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ আহসান হাবীবের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ ড. শাহজাহান সাজু, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ, অধ্যাপক নাসরিন বেগম, ছাত্র প্রতিনিধি সাদেকুর রহমান সানি প্রমুখ।

এস/ আই.কে.জে


প্রশাসন ক্যাডার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250