বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

১১১ সিনেমা নিয়ে সৌদির চলচ্চিত্র উৎসব শুরু বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই নিজেদের অবস্থান শক্ত করছে মধ্যপ্রাচ্যের চলচ্চিত্র শিল্প। বিশ্বের কাছে এ অঞ্চলের গল্প ও সিনেমার শক্তি তুলে ধরতে গত কয়েক বছর ধরে নিয়মিত আন্তর্জাতিক উৎসব আয়োজন করছে দেশগুলো। সেই ধারায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত আয়োজনগুলোর একটি—রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল।

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার ঐতিহ্যমণ্ডিত এলাকা আল-বালাদে চার বছর ধরে বসছে বিশ্ব সিনেমার এ মহাযজ্ঞ। আগামীকাল বৃহস্পতিবার (৪ঠা ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর পঞ্চম আসর শুরু হচ্ছে। তথ্যসূত্র: রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ওয়েবসাইট।

উদ্বোধনী সিনেমা হিসেবে থাকছে রোয়ান আথালের জায়ান্ট। ব্রিটিশ–ইয়েমেনি বক্সিং তারকা প্রিন্স নাসিম হামেদের অনুপ্রেরণাদায়ী জীবনের গল্প নিয়ে নির্মিত মিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির এল মাসরি (হামেদ) এবং পিয়ার্স ব্রসনান (তার আইরিশ ট্রেইনার ব্রেন্ডান ইংল)। 

এ দুই চরিত্রের সম্পর্কই উৎসবের মূল দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে বলে মনে করেন রেড সি ফিল্ম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শিবানি পান্ডিয়া মালহোত্রা। ২০২১ সালে প্রথম আসর থেকে শুরু করে উৎসবটির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এই অভিজ্ঞ আয়োজক, যিনি এর আগে দুবাই ও গাল্ফ ফিল্ম ফেস্টিভ্যাল পরিচালনা করেছেন। বিশেষত, এ বছর তার সিনেমা দিয়েই শুরু হচ্ছে উদ্বোধনী আয়োজন।

এবার মোট ১১১টি চলচ্চিত্র স্থান পেয়েছে উৎসবে। মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ১৬টি সিনেমা—এর অর্ধেক আন্তর্জাতিক এবং অর্ধেক মধ্যপ্রাচ্যের। এর মধ্যে আছে সৌদি আরবের অস্কার-প্রেরিত হিজরা এবং চেরিয়েন দাবিসের অল দ্যাটস লেফট অব ইউ, যেখানে তিন প্রজন্মের এক ফিলিস্তিনি পরিবারের সংগ্রাম তুলে ধরা হয়েছে।

মূল প্রতিযোগিতার জুরি সভাপতি হিসেবে থাকছেন অস্কারজয়ী পরিচালক শন বেকার। বিশেষ প্রদর্শনীতে থাকছে তিউনিসিয়ার অস্কার-মনোনীত দ্য ভয়েস অব হিন্দ রজাব এবং স্পেনের অলিভিয়ের ল্যাক্সের সিরাত।

আন্তর্জাতিক স্পেকট্যাকুলার বিভাগে দেখা যাবে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত ক্যুচার এবং জুড ল–পল ডানো অভিনীত আলোচিত চলচ্চিত্র দ্য উইজার্ড অব দ্য ক্রেমলিন।

আরব স্পেকট্যাকুলার বিভাগে রয়েছে আনেমারি জাসির প্যালেস্টাইন ৩৬ এবং হাইফা আল মানসুরের আনআইডেন্টিফায়েড।

এ ছাড়া ফেস্টিভ্যাল ফেভারিটস বিভাগে থাকবে আন্তর্জাতিক উৎসবে আলোচিত ১২টি সিনেমা, যেমন-সুইজারল্যান্ডের অস্কার মনোনীত এন্ট্রি লেট শিফট এবং কান উৎসবে অংশ নেওয়া দ্য সিক্রেট এজেন্ট। এবারও নতুন সৌদি সিনেমা, শিশুতোষ চলচ্চিত্র এবং ক্লাসিক সিনেমার জন্য আলাদা বিভাগ থাকছে।

বিগত বছরের মত এবারের আসরেও থাকছেন একঝাক বলিউড তারকা। ঐশ্বরিয়া রাই থাকছেন বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এবারের রেড সি ফিল্ম ফাউন্ডেশনের নতুন সিইও হয়েছেন সৌদি চলচ্চিত্র অগ্রদূত ফয়সাল বালতিউর।

চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250