রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

৫ দিনের রিমান্ডে মেডিকেল ছাত্রকে গুলি করা সেই শিক্ষক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমীনকে (তমাল) গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১১ই মার্চ) দুপুর দেড়টায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ দুপুর পৌনে ১২টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসাইন ৫ দিনের এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বলেন, ওই শিক্ষকের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, ও তার অস্ত্রের উৎপত্তি কোথায় ও কার কাছ থেকে অস্ত্র কিনলেন এসব বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। তবে আজ শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আরও পড়ুন: ড. ইউনূসের কর ফাঁকি মামলা নিষ্পত্তির নির্দেশ

এর আগে গত বুধবার (৬ই মার্চ) সকালে এই আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় ডা. রায়হানের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা।

এসকে/ 

রিমান্ড মেডিকেল ছাত্রকে গুলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250