বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১১ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিনেমা ছাপিয়ে ইদানীং চলচ্চিত্র উৎসবগুলোতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ফিলিস্তিন-ইসরায়েল প্রসঙ্গ। যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন চলচ্চিত্র উৎসব থেকে, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানানো হচ্ছে, গণহত্যার বিরুদ্ধে উচ্চারিত হচ্ছে প্রতিবাদ। ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদের সাক্ষী হয়ে রইল এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। খবর হলিউড রিপোর্টারের।

গতকাল শনিবার (৩০শে আগস্ট) ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ভেন্যুর বাইরে হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মিছিল করেন। এ সময় ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা। চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সমিতি, সংগঠন ও সংবাদকর্মী আয়োজিত এ মিছিলের উদ্দেশ্য ছিল, গাজায় চলমান গণহত্যার প্রতিবাদের ক্ষেত্র হিসেবে পৃথিবীর প্রাচীনতম এই উৎসবকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা।

হলিউড রিপোর্টার জানিয়েছে, এ প্রতিবাদ মিছিলে অংশ নিতে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হন হাজার হাজার শিক্ষার্থী, সমাজকর্মী, অ্যাকটিভিস্ট ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রতিবাদ মিছিলের আয়োজকেরা এক বিবৃতিতে বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসব বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু একটি চলচ্চিত্র উৎসব হিসেবে উদ্‌যাপিত হতে পারে না। বরং ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, পশ্চিমা সরকারগুলো তাতে সহযোগিতা করছে; এ বিষয়গুলো জোরালোভাবে উচ্চারিত হওয়া দরকার এই উৎসব থেকে। ফিলিস্তিনের জনগণের প্রতি স্পষ্ট সমর্থন জানানো উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, ‘গাজার হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও শরণার্থীশিবিরগুলোতেও বোমা বর্ষণ করা হচ্ছে। বেসামরিক নাগরিকদের খাবার ও পানি থেকে বঞ্চিত করা হচ্ছে। সাংবাদিক ও চিকিৎসকদের হত্যা করা হচ্ছে। ইসরায়েলের এ বর্বরতার সঙ্গে ইতালি ও ইউরোপ জড়িত। তারা অস্ত্র সরবরাহ করছে, অর্থনৈতিক চুক্তি করছে, কূটনৈতিক সহযোগিতা দিচ্ছে। আমাদের আবেদন, গণহত্যা বন্ধ করুন, অস্ত্র বিক্রি বন্ধ করুন, পশ্চিমা সহযোগিতা বন্ধ করুন।’

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে আগেই আহ্বান জানানো হয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে। উৎসবের আগে এ বিষয়ে কর্তৃপক্ষকে চিঠি দেন বিভিন্ন দেশের ছয় শ শিল্পী ও নির্মাতা। গাল গাদত ও জেরার্ড বাটলারের মতো ইসরায়েলপন্থী তারকাদের যেন আমন্ত্রণ না জানানো হয় ভেনিস উৎসবে, সে দাবিও জানিয়েছিলেন তারা।

গত বুধবার (২৭শে আগস্ট) থেকে শুরু হওয়া ভেনিস চলচ্চিত্র উৎসবে শুরুর দিনেও বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন। উৎসবের মূল গেটে তারা ‘ফ্রি প্যালেস্টাইন, স্টপ দ্য জেনোসাইড’ স্লোগান লেখা ব্যানার টানিয়ে দেন।

ভেনিস উৎসবের গত বছরের আসরেও উচ্চারিত হয়েছিল যুদ্ধবিরোধী প্রতিবাদধ্বনি। সেবার পুলিশের বাধা টপকে উৎসবের রেড কার্পেটে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন বিক্ষোভকারীরা। তবে এবার উৎসবের মূল প্রাঙ্গণ থেকে প্রায় এক হাজার ফুট দূরে অবস্থান নিতে হয় তাদের। সেখানেই পুলিশ তাদের আটকে দেয়। তবে তাদের ছত্রভঙ্গ করার কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। বরং শান্তিপূর্ণভাবেই শেষ হয় বিক্ষোভ কর্মসূচি।

ভেনিস চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250