রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

বর্ষায় ম্যালেরিয়া-ডেঙ্গু থেকে বাঁচতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ৫ই জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্ষাকালে মশা-মাছির উৎপাত অনেক বেড়ে যায়। ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের চোখরাঙানিও কী বাদ আছে? রাতের দিকে অনেকে মশারি টাঙিয়ে ঘুমান। কিন্তু সকালেও অনেক বাড়িতে মশার উৎপাত থাকে। এখনকার মশাও বদলে গেছে। মশার ধুপ ব্যবহার করতেই হয়। আবার অনেকে জ্বালান কয়েল। কিন্তু কয়েল বা ধূপে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। অনেকে মশা তাড়ানোর ক্রিম বা স্প্রেও ব্যবহার করেন। কিন্তু ক্রিমগুলো বেশ চটচটে। যা মেখে থাকা বেশ কষ্টকর। তাই রইলো কিছু বিকল্প সমাধান: 

পিপারমেন্ট অয়েল

অনেকেই মশা তাড়াতে ঘরের কোণে পিপারমেন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালিয়ে থাকেন। কিন্তু এই এসেনশিয়াল তেল গায়েও মাখতে পারেন। তবে সরাসরি ত্বকে লাগালে র‌্যাশ বেরোতে পারে। নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগান।

লেমন ইউক্যালিপটাস

মশা তাড়ানোর যেসব স্প্রে থাকে সেগুলোর মূল উপাদান লেমন ইউক্যালিপটাস তেল। এই তেল শরীরে মাখলে অনেকক্ষণ মশা দূরে থাকবে। দিনের বেলা গোসলের পর ময়েশ্চারাইজার মাখার মতো নিয়ম করে হাতে ও পায়ে এই তেল মেখে নিতে পারেন।

আরো পড়ুন : সেলফির সঙ্গে উকুনের সম্পর্ক!

কর্পূর

ঘরের কোণে কর্পূর রাখতে পারেন। যে টেবিলে বসে সারা দিন কাজ করছেন বা খাটের পাশে রাখা টেবিলে রেখে দিতে পারেন, কিছুটা কাজ দেবে। বর্ষার সময় কর্পূর অনেক কাজের। সারাদিন ধূপ জ্বালাতে না চাইলে এটিই সবচেয়ে কার্যকর।

ফ্যান চালান

শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কতজন আর ফ্যান চালান। কিন্তু ঘরে জোরে ফ্যান চালিয়ে রাখলেও গায়ে খুব একটা মশা বসার সুযোগ পায় না। ফ্যানের জোর হাওয়ায় মশা খুব একটা উড়তে পারে না।

পানি জমতে দেবেন না

বাড়ির আশপাশে বেশি পানি জমলে মশা হবেই। আবার ছাদের কোণে বৃষ্টির পানি জমছে কিনা খেয়াল রাখতে হবে। বাথরুমে অহেতুক পানি জমিয়ে রাখাও ভালো নয়। ঢাকনা দেওয়া বালতি ব্যবহার করুন যদি রাখতেই হয়। বাগান, বারান্দা বা ছাদে কোনো খালি গাছের টব রাখা থাকলে সেগুলো উল্টে রাখুন। বাড়ির বাইরে ময়লা ফেলার বালতি থাকলে সেগুলোতে পানি জমে থাকছে কি না, খেয়াল রাখুন।

এস/  আই.কে.জে

ম্যালেরিয়া-ডেঙ্গু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250