রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

গাজায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় বাইডেনের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি হামলায় বিভিন্ন দেশের ৭ ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বাইডেন জানান তিনি ক্ষুব্ধ এবং মর্মাহত। ত্রাণকর্মীদের নিরাপদ রাখতে ইসরায়েল উদাসীন বলেও তিনি অভিযোগ করেন। এই ঘটনায় ইসরায়েলের সুষ্ঠু তদন্ত করা উচিত এবং তদন্তের ফলাফল সর্বসম্মুখে প্রকাশ করা উচিত বলে দাবি করেন বাইডেন। 

‘আমেরিকা বার বার ইসরায়েলকে বলেছে ত্রাণ সহায়তা কর্মকাণ্ড আর হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান যেন আলাদা থাকে,’ বাইডেন বলেন। 

আরো পড়ুন: রাফায় অভিযান: মার্কিন উদ্বেগ আমলে নিচ্ছে ইসরায়েল 

সোমবারের (পহেলা এপ্রিল) ওই হামলায় নিহত ৭ জন ওয়াশিংটনভিত্তিক ত্রাণ সহায়তাকারী অলাভজনক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মী ছিলেন।

সংস্থাটি জানায়, তাদের কর্মীরা সংঘাতহীন এলাকায় দুটি গাড়িতে করে ঘুরছিলেন। গাড়িতে ত্রাণকর্মী হিসেবে লোগোও লাগানো ছিল। গাজার দায়ের আল-বালাহ এলাকায় ১০০ টনের বেশি খাদ্য সরবরাহ করে তারা ফিরছিলেন। সার্বিক বিষয় ইসরায়েল পর্যবেক্ষণও করেছে। তার পরও তাদের কর্মীদের ওপর বিমান হামলা হয়। 

নিহতদের মাঝে ছিলেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, পোল্যান্ড ও প্যালেস্টেইনের নাগরিক। এসব রাষ্ট্রের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়। 

মঙ্গলবার (২রা এপ্রিল) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামলাটি ‘অনিচ্ছাকৃত' ছিল এবং নিরীহ মানুষ এতে নিহত হয়েছে। কিন্তু তিনি দাবি করেন, 'যুদ্ধে এমনটা হতেই পারে।’ ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেভি ভুল স্বীকার করেন এই ঘটনায়। ইসরায়েল এই বিষয়ে তদন্ত করার কথা জানিয়েছে।

সূত্র:বিবিসি

এইচআ/  আই.কে.জে


জো বাইডেন নিহত ত্রাণকর্মী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250