সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ *** যুদ্ধ থামাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছে তুরস্ক *** পুনর্গঠনের পথে আওয়ামী লীগ, নতুন নেতৃত্বে ফেরার প্রত্যাশা *** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা

দাঁতের শিরশিরানি দূর করার ঘরোয়া টিপস

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

দাঁতে এনামেল নামক এক প্রকার উপাদান থাকে, যা দাঁতের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপাদানটি ক্ষয়ে গেলে দাঁতের ভেতরে থাকা স্নায়ুগুলি উন্মুক্ত হয়ে যায়।

ফলে বিশেষত ঠাণ্ডা খাবার ও পানীয় এই স্নায়ুগুলির সংস্পর্শে এলে শিরশির করে ওঠে দাঁত। একে বিজ্ঞানের ভাষায় টুথ সেনসিটিভিটি বলে। তবে কিছু বিষয় মেনে চললে ঘরে বসেই এই শিরশির ভাব দূর করা যায়।

বিশেষ ধরনের মাজন

দাঁতের এই সমস্যা নিরসনে এক ধরনের বিশেষ দাঁতের মাজন পাওয়া যায়, একে ডিসেনসিটাইজিং টুথপেস্ট বলে। এই ধরনের মাজনে কিছু বিশেষ উপাদান থাকে, যা উন্মুক্ত স্নায়ুমুখগুলো ঢাকতে সহায়তা করে। পটাশিয়াম নাইট্রেট নামক একটি যৌগ এই কাজে অত্যন্ত উপযোগী। পাশাপাশি দাঁত মাজার ব্রাশটি নরম হলেও এই সমস্যায় কিছুটা আরাম মিলতে পারে।

লবণপানি

লবণ ব্যথা কমাতে সাহায্য করে। জমতে দেয় না ব্যাকটেরিয়াও। প্রতিদিন অন্তত দুইবার কুসুম গরম লবণপানি দিয়ে কুলকুচি করলে দাঁত শিরশির করা থেকে আরাম মিলতে পারে। এক গ্লাস কুসুম গরম পানিতে আধা চামচ লবণ মিশিয়ে অন্তত ৩০ সেকেন্ড সেই মুখে রাখতে হবে।

আরো পড়ুন : পায়ে ফোস্কা পড়েছে? জেনে নিন সারানোর ঘরোয়া টিপস

হলুদ

এক টেবিল চামচ হলুদ, আধা চামচ সরিষার তেল ও আধা চামচ লবণ একসঙ্গে মিশিয়ে সেই মিশ্রণ দাঁতে লাগালে কমতে পারে দাঁত শিরশির করার সমস্যা। হলুদে থাকে কারকিউমিন নামক একটি উপাদান। এই উপাদানটি জীবাণুনাশক ও ব্যথানাশক হিসেবে বেশ কার্যকর। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেও এর ব্যবহার রয়েছে।

ভ্যানিলা নির্যাস

ভ্যানিলা নির্যাসও ব্যথানাশক হিসেবে বেশ কার্যকর। বিশেষ করে শিশুদের দুধের দাঁত পড়ে গেলে ও নতুন দাঁত ওঠার সময় ব্যথা কমাতে এই ভ্যানিলা নির্যাস ব্যবহার করা হয়। চাইলে বড়রাও ব্যবহার করতে পারেন। এক টুকরো তুলোতে ভ্যানিলা নির্যাস নিয়ে কয়েক মিনিট দাঁতের গোড়ায় চেপে রাখলেই কমতে পারে সমস্যা।

ক্যাপসিকাম

ব্যথা কমাতে কাজে আসতে পারে ক্যাপসিকাম। শুনতে অবাক লাগলেও ক্যাপসিকাম বা বেল পেপারে থাকে ক্যাপসাইসিন নামক একটি উপাদান, যা ব্যথা কমাতে সহায়তা করে। ব্যবহার করার সময়ে মুখ জ্বালা করলেও ধীরে ধীরে এটি দাঁতের সেনসিটিভিটির সমস্যা কমিয়ে আনতে পারে।

এস/ আই.কে.জে/


দাঁত ঘরোয়া টিপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250