শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

জকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭শে নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০০ পূর্বাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রূপরেখা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২৭শে নভেম্বর এ নির্বাচনের ভোট গ্রহণ হবে। গতকাল বুধবার (১৭ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) বিধি শিগগিরই অনুমোদিত হবে। অনুমোদিত বিধি অনুসারে জকসুর নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু হবে আগামী ৮ই অক্টোবর।

এরপর ছাত্রসংগঠন, সাংবাদিক সংগঠন ও অন্য অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জকসু নির্বাচনের নীতিমালা ও আচরণবিধি প্রণনয় হবে ৯ই থেকে ১৭ই অক্টোবরের মধ্যে। জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ১৮ই অক্টোবর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৬শে অক্টোবর। ভোটার তালিকা সংশোধন (আপত্তি/অন্তর্ভুক্তিসহ) আগামী ২রা নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ই নভেম্বর।

জে.এস/

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250