রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

গর্ভেই মৃত্যু হয়েছিল দ্বিতীয় সন্তানের, কঠিন লড়াইয়ের কথা জানালেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি অভিনীত সিনেমা ‘মর্দানি ৩’ মুক্তি পেয়েছে। যে সিনেমার প্রেক্ষাপটে উঠে এসেছে এক নারীর লড়াইয়ের কাহিনি। যেখানে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন রানি মুখার্জি। যিনি বিভিন্ন মামলার তদন্ত করেছেন এবং বহু অন্ধকার দিক তুলে ধরেছেন। 

এর আগে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাতেও অন্যভাবে দেখা গেছে রানিকে মুখার্জিকে। তবে সেই সিনেমার শুটিংয়ের আগে ব্যক্তিগত জীবনে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। সন্তান হারানোর সময়ের যন্ত্রণার কথা শেয়ার করে নেন তিনি। দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পাওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন। পাঁচ মাসেই গর্ভপাত হয়েছিল তার। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন কথাই জানালেন রানি মুখার্জি।

তিনি বলেন, সিনেমা তাকে সবচেয়ে কঠিন সময় কাটিয়ে উঠতে সাহায্য করেছিল। সেই সময়টা তার জন্য ভীষণই কঠিন ছিল। কোনো কিছুর প্রতিই আগ্রহ পেতেন না তিনি। সেই সময় সিনেমা তাকে ট্রমা কাটিয়ে উঠতে সাহায্য করেছিল।

রানি মুখার্জি বলেন, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার কিছুটা সময় আগেই তার গর্ভপাত হয়েছিল। তিনি নিজেই সেই সময়ে এ সিনেমাটি করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, এই সিনেমাটা আমার কাছে তখন এসেছিল, যখন আমি আমার দ্বিতীয় সন্তান হারিয়েছিলাম। ওই গল্পটি শোনার পর আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে, আমি বলেছিলাম যে আমায় এই গল্পে অভিনয় করতেই হবে।

রানি মুখার্জি বলেন, এই সিনেমাটি তাকে সেই ট্রমা কাটিয়ে ওঠার শক্তি জুগিয়েছে। শুধু তাই নয়, তাকে জাতীয় পুরস্কারও এনে দিয়েছিল। এ কারণেই সিনেমাটা তার কাছে এত স্পেশাল। যে সিনেমাটিতে আমাকে দেখা গেছে এক মায়ের লড়াইয়ের গল্প তুলে ধরতে।

জে.এস/

রানি মুখার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250