রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

মেলানিয়াকে এবার চিঠি দিলেন এরদোয়ানের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ান আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছেন। গাজায় চলমান ইসরায়েলি হামলায় ভুক্তভোগী শিশুদের পক্ষে সরব হওয়ার জন্য মেলানিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে ভুক্তভোগী ইউক্রেনীয় শিশুদের হয়ে কথা বলায় এমিনে এরদোয়ান আমেরিকার ফার্স্ট লেডির প্রশংসা করেছেন। ফিলিস্তিনিদের জন্যও একই রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য মেলানিয়াকে আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার (২৩শে আগস্ট) তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় চিঠিটি প্রকাশ করেছে। এতে এমিনে এরদোয়ান লিখেছেন, ‘গাজা এখন শিশুদের সমাধিক্ষেত্র হয়ে গেছে।’ মেলানিয়া ট্রাম্পকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর ও শক্তিকে এক করতে হবে।’

চিঠিতে এমিনে এরদোয়ান লিখেছেন, গাজার হাজার হাজার শিশুর মৃতদেহ জড়ানো কাপড়ের ওপর ‘অজ্ঞাতনামা শিশু’ লেখা কথাটি আমাদের বিবেকে অপূরণীয় ক্ষত তৈরি করেছে।

তিনি আরও লিখেছেন, ‘যেভাবে আপনি ইউক্রেন যুদ্ধে প্রাণ হারানো শিশুদের জন্য সংবেদনশীলতা দেখিয়েছেন, একই সংবেদনশীলতা গাজার শিশুদের জন্যও দেখান।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করে গাজার মানবিক সংকট নিরসনের অনুরোধ করার জন্য সরাসরি মেলানিয়াকে আহ্বান জানিয়েছেন তুর্কি ফার্স্ট লেডি।

জে.এস/

মেলানিয়া ট্রাম্প এমিনে এরদোয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250