শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে হুমায়ূন আহমেদকে

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের কিংবদন্তি শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হবে, এমন আশাবাদ দুই মাস আগে ব্যক্ত করেছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এবার কথাসাহিত্যিক, নাটক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদকে নিয়ে তেমনই উদযাপনের ইঙ্গিত দিলেন তিনি।

আসছে ১৩ই নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। বিশেষ এই দিনটি বিস্তৃত পরিসরে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে শিল্পকলা একাডেমি। এক ফেসবুক পোস্টে এমনটাই জানান ফারুকী। 

তিনি বলেন, হুমায়ূন আহমেদ। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী কালচারাল আইকন সম্ভবত তিনি। ‘সেলেব্রেটিং বাংলাদেশি লিজেন্ডস’ সিরিজে এবার আমরা উদযাপন করব হুমায়ূন আহমেদকে, এই ১৩ই নভেম্বর।

ওই পোস্টে তিনি আরো বলেন, ভালো হতো ১৩ তারিখ যদি ভরা পূর্ণিমা হতো। কিন্তু ক‍্যালেন্ডার বলছে ৫ তারিখ পূর্ণিমা। অসুবিধা নেই। ভালোবাসার পূর্ণিমা হবে সেইদিন। অনুষ্ঠানের বিস্তারিত জানা যাবে শিগগিরই।

এ সময় হুমায়ূন ভক্তদের শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে চোখ রাখার অনুরোধ জানান ফারুকী। সেইসঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও বর্ণাঢ্য নানা আয়োজনে সবাইকে অংশ নিতে আমন্ত্রণ জানান তিনি।

অন্যদিকে, ‘সেলিব্রেটিং বাংলাদেশি লিজেন্ডস’-এ হাছন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীন আহমদরা থাকছেন কিনা—নেটিজেনদের অনেকে সংস্কৃতি উপদেষ্টার কাছে এমনটা জানতে চেয়েছিলেন। আরেক ফেসবুক পোস্টে উপদেষ্টাও ‘হ্যাঁ’ বলে জানিয়ে দিয়েছেন।     

ফারুকী লেখেন, অনেকেই জানতে চেয়েছেন হাছন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীনরা কি আমাদের সেলিব্রেটিং বাংলাদেশি লিজেন্ডস ক‍্যালেন্ডারে আছেন কিনা। প্রথমেই ধন্যবাদ যে এই প্রশ্নগুলা আসছে। এবার প্রশ্নের উত্তর- ইয়েস।

পাশাপাশি তিনি আরো জানান, শুধু তারাই নন, শিল্পের নানা শাখার বরেণ্য মানুষেরা থাকছেন সেলিব্রেটিং বাংলাদেশি লিজেন্ডস ক‍্যালেন্ডারে। ইতিমধ্যেই এ নিয়ে কাজ করছেন শিল্পকলা একাডেমির পরিচালকেরা।

জে.এস/

হুমায়ূন আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250