বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী *** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা

দক্ষিণ লেবানন দখল করে নিজেদের মানচিত্রে সংযুক্ত করতে চান ইসরায়েলি মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা আরও তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। একের পর এক বাড়িঘর ও সেতু ধ্বংস করছে। এর মধ্যেই দক্ষিণ লেবানন দখল করে ইসরায়েলের মানচিত্রভুক্ত করার আহ্বান জানিয়েছেন দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ।

ইসরায়েলি রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে স্মটরিচ বলেন, লেবাননে এই বোমাবর্ষণ ‘সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতার’ মাধ্যমে শেষ হওয়া দরকার। এর মধ্যে রয়েছে ‘ইসরায়েলের সীমানা পরিবর্তন’। তথ্যসূত্র: রয়টার্স।

তিনি আরও বলেন, ‘আমি এখানে স্পষ্ট করে বলছি... প্রতিটি কক্ষে এবং প্রতিটি আলোচনায়ও আমি এই দাবি তুলেছি। ইসরায়েলের নতুন সীমান্ত হতে হবে লিতানি নদী পর্যন্ত।’

দক্ষিণ লেবাননের মধ্য দিয়ে প্রবাহিত লিতানি নদী ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) ভেতরে অবস্থিত। স্মটরিচের এই মন্তব্য এমন সময়ে এল, যখন লেবাননের আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামোতে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছোড়ে। এর প্রতিক্রিয়ায় মার্চ মাসের শুরু থেকে লেবাননে হামলা জোরদার করে ইসরায়েল।

বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানের মাধ্যমে ইসরায়েলি সেনারা লেবাননের ভূখণ্ডের আরও গভীরে প্রবেশ করছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ যোদ্ধাদের নির্মূল করতেই এই অভিযান।

জে.এস/

বেজালেল স্মটরিচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250