সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** ‘তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে এভাবে আটক রাখা ট্রাইব্যুনালের নিজস্ব কার্যবিধির অধীনেও অবৈধ’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’

বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে সঙ্গী খুঁজছেন সত্তরের বৃদ্ধ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

যে কোনো বয়সেই একা থাকাটা চ্যালেঞ্জিং। মানুষ প্রকৃতিগতভাবেই জীবনের সুখ-দুঃখের মুহূর্ত-অনুভূতি ভাগাভাগির জন্য সাহচর্য খোঁজে। মার্কিন নাগরিক আল গিলবার্টির বয়স ৭০। কয়েক বছর ধরে তিনি নিঃসঙ্গ। বছরের পর বছর একাকিত্বের ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছেন তিনি। তাই সঙ্গী খুঁজতে গিলবার্টি বেছে নিয়েছেন অভিনব এক পন্থা। বিলবোর্ড ভাড়া করে বিজ্ঞাপন দিয়ে সাড়া ফেলেছেন এই বৃদ্ধ।

আরো পড়ুন : ৫ ফুট আলিয়ার ৮ ফুট চুল!

নিউইয়র্ক পোস্টের বরাতে নিউজএইটিন এক প্রতিবেদনে জানিয়েছে, গিলবার্টি যুক্তরাষ্ট্রের টেক্সাসে ২০ ফুটের একটি বিলবোর্ড ভাড়া নিয়েছেন। যার খরচ সপ্তাহে ৪০০ ডলার। বিলবোর্ডে নিজের ছবি দিয়ে কিছু বার্তা লিখেছেন তিনি। যার মূল কথা হলো গিলবার্টি একজন একাকী পুরুষ; বিয়ের জন্য একজন নারী খুঁজছেন। বিয়ে করে অন্যত্র যেতেও রাজি। বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে ভালো সাড়াও পাচ্ছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দুই সপ্তাহে গিলবার্টি ৪০০টির বেশি ফোনকল ও প্রায় ৫০টি ইমেইল পেয়েছেন।

গিলবার্টি এক সন্তানের বাবা। তিনি জানিয়েছেন, ২০১৫ সাল থেকে একাকী জীবনযাপন করছেন। কর্মজীবনে ব্র্যান্ড প্রমোটার ছিলেন গিলবার্টি। এখন অবসরজীবন কাটাচ্ছেন। তার আশা, শিগগিরই নিজের জন্য সঠিক মানুষটি খুঁজে পাবেন।

এস/ আই.কে.জে/ 

বিজ্ঞাপন বিলবোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250