সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’ *** চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: জামায়াত আমির *** ডিজিএফআইয়ে নতুন ডিজি, আগের ডিজি পররাষ্ট্রে *** ইরানে হামলা চালাতে যেসব কৌশল নিতে পারে যুক্তরাষ্ট্র *** বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ভারত *** ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আরও সক্রিয় ভূমিকা নিতে পারে’ *** মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত *** নতুন প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে অনুসারী কত হলো *** ‘শুরু থেকেই পররাষ্ট্র উপদেষ্টা আমার পথচলায় ছাই দিয়ে এসেছেন...’ *** কেন্দ্র দখলের অভিযোগ, মামুনুল হকের বিরুদ্ধে মামলার ঘোষণা ববি হাজ্জাজের

১৮ বছর ধরে প্রতিবেশীর বিদ্যুৎ বিল দিয়েছেন তিনি!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

এক-দুই মাস নয়, রীতিমতো ১৮ বছর ধরে প্রতিবেশীর বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি। নিজের ভুল ধরতে এত বছর সময় লাগা বিস্ময়কর বটে। 

সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, কেন উইলসন নামের ওই ব্যক্তি ২০০৬ সাল থেকে পাশের অ্যাপার্টমেন্টের বিদ্যুৎ বিল দিয়ে আসছেন। সম্প্রতি ব্যবহারের তুলনায় বিল বেশি আসায় সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করেন। এরপর বেরিয়ে আসে প্রকৃত তথ্য।

ইউটিলিটি কোম্পানির একজন কর্মী বিদ্যুতের মিটার পরীক্ষা করতে এসে আবিষ্কার করেন, ভুল করে কোম্পানি এতদিন উইলসনের পরিবর্তে পাশের অ্যাপার্টমেন্টের জন্য বিল করে আসছে এত বছর।

উইলসন বলেন, ‘আমি ভেবেছিলাম কেউ আমার বিদ্যুৎ চুরি করছে বা মিটারটি ত্রুটিপূর্ণ ছিল। পরে আসল ঘটনায় অবাক হয়েছি।’ 

এদিকে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভুল স্বীকার করেছে। এক বিবৃতিতে বলেছে, ‘আমরা ত্রুটি স্বীকার করছি এবং আমরা গ্রাহকের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ঠিক করব।’

ওআ/ আই.কে.জে/

বিদ্যুৎ বিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250