শনিবার, ২১শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডা. তুষার *** ‘আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকলে এসব অসভ্য সোজা থাকত’ *** বিএনপি ভুল করলে বাংলাদেশ একাত্তরের পরাজিত শক্তির হাতে চলে যাবে *** ঈদের ২ সিনেমায় কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার গান *** মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** ঈদের আগের দিন ঢাকায় ঝড়-বৃষ্টি *** খ্রিষ্টান রাষ্ট্র গঠন নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতে তোলপাড় *** আ.লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে, করছেও: মির্জা ফখরুল *** চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার *** প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

এবার ফ্রান্সে সর্বোচ্চ সন্ত্রাসী সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ হামলার পর এবার ফ্রান্সে সর্বোচ্চ সন্ত্রাসী সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (২৫শে মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একটি আন্তজার্তিক বার্তাসংস্থা।  

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে হামলার ঘটনার পর ফরাসি সরকার তার সর্বোচ্চ স্তরে সন্ত্রাসী সতর্কতা জারি করছে বলে প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল জানিয়েছেন। রোববার (২৪শে মার্চ) প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে সিনিয়র নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর তিনি একথা জানান। মূলত প্যারিসে অলিম্পিক গেমস আয়োজনের কয়েক মাস আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো। 

আরো পড়ুন: রমজানের পবিত্রতা লঙ্ঘন করায় ইরানে শতাধিক দোকান সিলগালা

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে আটাল বলেছেন, ‘ইসলামিক স্টেটের (মস্কো) হামলার দায় স্বীকার করা এবং আমাদের দেশের ওপর এই ধরনের হুমকির আলোকে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বার্তাসংস্থাটি বলছে, ফ্রান্সের সন্ত্রাস সতর্কতা ব্যবস্থার তিনটি স্তর রয়েছে এবং সর্বোচ্চ স্তরটি ফ্রান্সে বা বিদেশে আক্রমণের প্রেক্ষিতে বা যখন কোনো হুমকি আসন্ন বলে মনে করা হয় তখন সক্রিয় করা হয়। 

উল্লেখ্য, সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী সতর্কতা জারি করা হলে তার অধীনে ট্রেন স্টেশন, বিমানবন্দর এবং ধর্মীয় নানা স্থানের মতো জনসমাগমের স্থানগুলোতে সশস্ত্র বাহিনীর টহল দেওয়ার পাশাপাশি ব্যতিক্রমী নানা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে।

সূত্র: রয়টার্স

এইচআ/


ফ্রান্স সন্ত্রাসী হামলা সর্তকতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250