বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

হোটেলরুমে হিডেন ক্যামেরা আছে কি না যেভাবে বুঝবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২৮শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

পত্রিকা ঘাঁটলে হোটেলরুম বা বাথরুমে হিডেন ক্যামেরা বা লুকনো ক্যামেরা খুঁজে পাওয়ার কথা শোনা যায়। নিরাপত্তা নিশ্চিতে এটি থেকে সাবধানে থাকতে বলা হয়। বেড়াতে গেলে হোটেলরুমে হিডেন ক্যামেরা আছে কি না তা অবশ্যই পরীক্ষা করে নিন। নয়তো পরবর্তীতে ঝামেলায় পড়তে পারেন। 

সমস্যা হলো, লুকনো ক্যামেরা খালি চোখে খুঁজে পাওয়া যায় না। তাহলে উপায়? এমন কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে সহজেই লুকনো ক্যামেরা খুঁজে বের করা সম্ভব। চলুন জেনে নিই বিস্তারিত- 

অপ্রয়োজনীয় পণ্য 

ঘরে যদি একদমই অপ্রয়োজনীয় কোনো জিনিস থাকে তবে তা সরিয়ে ফেলুন। এমন কোনো পণ্য বা আসবাব যদি ঘরে থাকে যার কোনো প্রয়োজন নেই তবে সাবধান হোন। এতে ক্যামেরা লুকনো থাকতে পারে। 

সিলিং ফ্যান 

হোটেলরুমে গিয়েই সবার আগে সিলিং ফ্যান ভালো করে চেক করুন। ঘরের লাইট বন্ধ করে ফোনের ক্যামেরা অন করুন। এবার সিলিং ফ্যানের দিকে ধরে দেখুন কোনো লাইট ব্লিঙ্ক করছে কি না। যদি কোনো লাল লাইট জ্বলতে দেখা যায় তবে সাবধান হোন। 

আরো পড়ুন : তেলচিটে হয়ে গেছে গ্যাস বার্নার? যেভাবে চকচকে করবেন

ইলেকট্রনিক্স জিনিস 

বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রনিক্স জিনিসপত্রের মধ্যে ক্যামেরা লুকানো থাকে। তাই হোটেলরুমে থাকা যেকোনো ইলেকট্রনিক্স জিনিস ভালো করে দেখে নিন। 

স্পিকার 

স্পিকার বা গান শোনার জিনিস থাকলে তা ভালো করে দেখে নিন। এতে খুব সহজেই ক্যামেরা লুকিয়ে রাখা সম্ভব। এসব জিনিস ভালো করে পর্যবেক্ষণ করে এরপর ব্যবহার করুন।

কাপড় রাখার হ্যাঙ্গার 

বাথরুমে হুক বা জামা-কাপড় রাখার হ্যাঙ্গার থাকলে ভালো করে দেখুন। এতে ক্যামেরা লুকানো থাকতে পারে। ঘরের পর্দাগুলোও ভালো করে দেখে নিন। এতেও ক্যামেরা লুকানো থাকতে পারে।

এস/ আই. কে. জে/


হিডেন ক্যামেরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250