সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

শীত পড়তে আর নেই দেরি, প্রস্তুতি নিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বর্তমান হাওয়ায় হিমেল পরশ গায়ে লাগতে শুরু করে দিয়েছে। তবে শীতপ্রেমীরা জানতে চান, জাঁকিয়ে ঠান্ডা পড়বে কবে?

ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে শীত পড়তে আর বেশি অপেক্ষা করতে হবে না। তবে শীতের প্রস্তুতি আছে তো? 

কীভাবে নেবেন শীতের প্রস্তুতি, চলুন জেনে নেওয়া যাক-

•    লেপ, কম্বল, কমফোর্টার বের না করে থাকলে বের করে নিন 

•    লেপ রোদে দিন, অন্যগুলো ড্রাইওয়াশ করিয়ে নিতে পারেন 

•    সোয়েটার ও শাল ঠাণ্ডা পানিতে শ্যাম্পু ও লেবুর রস দিয়ে ধুয়ে নিন

•    লেদারের জ্যাকেট, স্যুট বাড়িতে না ধুয়ে লন্ড্রিতে দিন 

•   নতুন করে কিনতে হলে কম্বলের পরিবর্তে কমফোর্টার কিনতে পারেন। কারণ কম্বলে ধুলা আটকে গিয়ে অনেকের অ্যালার্জি ও শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।

আরো পড়ুন : চাকরিজীবী নারীরা ফিট থাকবেন যেভাবে

বাজারে দেশি বিদেশি নানা ব্র্যান্ডের কমফোর্টার পাওয়া যায়। এগুলো সাইজ ও কোয়ালিটির ওপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয়। সাধারণত দুই-তিন হাজার টাকায় কমফোর্টার পাওয়া যায়। তবে হাঁসের পালকে তৈরি কমফোর্টারের দাম সবচেয়ে বেশি। ডাবল সাইজের এমন একটি কমফোর্টার প্রায় ১৫ হাজার টাকা পড়বে।  

এছাড়া শাল-সোয়েটার, জ্যাকেট আর আরামদায়ক ফরমাল ও ক্যাজুয়াল স্যুটের পসরা সাজিয়ে বসেছে ফুটপাতের দোকান থেকে শুরু করে অভিজাত ফ্যাশন হাউসগুলো। সাধ ও সাধ্যের মধ্যে বেছে নিন পছন্দমতো।

ত্বকের নানা ধরনের সমস্যা এড়াতে নতুন পোশাক অবশ্যই একবার ধুয়ে বা ড্রাই ওয়াশ করে ব্যবহার করবেন।

এস/কেবি

শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250