রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলায় আইএইএ–এর তদন্ত চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ২২শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার ঘটনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) তদন্ত করতে বলেছে দেশটি। এ বিষয়ে তদন্ত করতে আইএইএর প্রধানকে চিঠি পাঠান ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ এসলামি। খবর আল জাজিরার।

ইরানের এসএনএন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গতকাল শনিবার (২১শে জুন) রাতে আমেরিকার হামলার তদন্তের দাবি জানিয়ে আইএইএর প্রধান রাফায়েল গ্রোসিকে চিঠি লিখেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ এসলামি।

মোহাম্মদ এসলামি আমেরিকান পদক্ষেপের নিন্দা জানাতে এবং কার্যকর ব্যবস্থা নিতে আইএইএর প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি রাফায়েল গ্রোসির 'নিষ্ক্রিয়তা এবং দুষ্কর্মে সহায়তার' জন্য সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে 'যথাযথ আইনি ব্যবস্থা' নেওয়া হবে।

গ্রোসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, 'আন্তর্জাতিক আইন ও বিধিমালা, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) চরম লঙ্ঘনের প্রতিবাদ জানাচ্ছে এই চিঠি।' এর আগে আমেরিকান বিমান হামলার জেরে আইএইএর ৩৫ সদস্যের বোর্ড অব গভর্নরসের জরুরি বৈঠক ডাকার কথা জানিয়েছিলেন গ্রোসি।

এদিকে আমেরিকার হামলার ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আমেরিকার হামলা 'ক্ষমা অযোগ্য, এ মুহূর্তে কূটনীতির কোনো সুযোগ নেই। আমেরিকান হামলার পর কূটনৈতিক আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আরাগচি সরাসরি 'এ মুহূর্তে কূটনীতি নয়' বলে জানিয়ে দেন।

তিনি বলেন, 'কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এ মুহূর্তে তা নয়।' আরাগচি আরও বলেন, 'আমার দেশ হামলার শিকার হয়েছে, আগ্রাসনের শিকার হয়েছে এবং আত্মরক্ষার বৈধ অধিকারের ভিত্তিতে আমাদের এর জবাব দিতে হবে।'

আরাগাচি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলা 'আন্তর্জাতিক আইনের অমার্জনীয় লঙ্ঘন।'

আরএইচ/

ইরানে আমেরিকার হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম আইএইএ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250