রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

১২ই ফেব্রুয়ারির পর অন্য তারেক রহমানকে পাবেন: মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় এলে দলটির চেহারা এমন থাকবে না বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেন, আমার ধারণা, আমরা যে ট্র্যাডিশনাল বিএনপিকে দেখেছি, সেই বিএনপি থাকবে না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। 

ওই সাক্ষাৎকারের একটি ভিডিও ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মাসুদ কামাল বলছেন, আমি মাঝে মাঝে বলতাম—২০০৮ সালে যখন তারেক রহমান এই দেশ থেকে চলে গেলেন আর ২০২৫ সালে তিনি ফিরে আসলেন; যাওয়ার সময় যে তারেক রহমান গিয়েছিলেন, ওই তারেক রহমান ফেরেননি।

তিনি বলেন, আমিও এটাও মনে করি ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত যে তারেক রহমানকে দেখবেন, ১২ই ফেব্রুয়ারির পর অন্য তারেক রহমানকে পাবেন। এখন তিনি অনেক কিছু করছেন না, অনেক কিছু করতে চাচ্ছেন কিন্তু করছেন না; হয়তো নির্বাচনের কারণে। 

তিনি বলেন, যদি নিয়তটা ঠিক থাকে, অনেক কিছু ঠিক হয়ে যায়। অনেকেই চেষ্টা করবে, নানাজন নানাভাবে চেষ্টা করবে প্রভাব বিস্তার করার জন্য। যারা গুপ্ত আছেন তারা হয়তো তখন বেরিয়ে আসবেন, চেষ্টা করবেন তাকে (তারেক রহমানকে) ডিফেম (মর্যাদা হানি) করার জন্য।

তিনি বলেন, কিন্তু তারেক রহমান যদি ঠিক থাকেন, তিনি যদি ভাবেন আমার কিছু চাওয়া-পাওয়ার নেই, আমি এগুলো করতে দেব না; যদি তিনি সিদ্ধান্ত নেন, তবে ভালো লোক তার কাছে আসবেন।

বিএনপিতে গুপ্ত রাজনীতিক আছেন মন্তব্য করে মাসুদ কামাল বলেন, এখন তারেক রহমানের আশেপাশে যারা আছেন তাদের নিয়ে কোনো আশা নেই। তাদের অনেককেই আমি চিনি। আমি নাম বলবো না; অনেকেই একসময় ছাত্রশিবির করতেন, আমি জানি। তারা তারেক রহমানের আশেপাশে আছেন। 

তিনি বলেন, আওয়ামী লীগের মতো দলে গুপ্ত জামায়াত ছিল না? ছিল। আওয়ামী লীগের সঙ্গে শিবিরের কোনো মিল কখনো ছিল; জামায়াতের কোনো মিল কখনো ছিল? ছিল না। তারপরও তো ওখানে ছিল (গুপ্ত রাজনীতিক)। যদি আওয়ামী লীগে থাকতে পারে, তাহলে বিএনপিতে থাকতে পারবে না কেন? বিএনপিতে অবশ্যই গুপ্ত রাজনীতিক আছেন।

মাসুদ কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250