বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ রাজি পাকিস্তান–আফগানিস্তান, ক্রিকেট সিরিজ বাতিল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এক সপ্তাহের তীব্র সীমান্ত সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সরাসরি আলোচনার পর উভয় পক্ষ এই সম্মতি দেয়। ২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতা দখলের পর দুই দেশের মধ্যে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ রোববার (১৯শে অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানান, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ‘চূড়ান্ত হয়েছে।’ তিনি বলেন, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করতে আগামী ২৫শে অক্টোবর দুই দেশ ইস্তাম্বুলে আবার বসবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত ওই বৈঠকের পর যে অনুসরণমূলক বৈঠক হবে, তার উদ্দেশ্য যুদ্ধবিরতির স্থায়িত্ব নিশ্চিত করা ও এর বাস্তবায়ন যাচাই করা

গত সপ্তাহের সংঘর্ষে ডজনখানেক নিহত ও শতাধিক আহত হওয়ার পর দুই দেশ এখন শান্তিপূর্ণ সমাধান খুঁজছে। আলোচনায় অংশ নেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ ও আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভেতর থেকে সশস্ত্র জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে।

পাকিস্তান দাবি করে, তালেবান সরকার এসব জঙ্গিদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে। এর পরপরই দীর্ঘ ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তজুড়ে স্থলযুদ্ধ ও পাকিস্তানের বিমান হামলার সূত্রপাত ঘটে।

তালেবান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, পাকিস্তান আফগানিস্তান সম্পর্কে ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং ইসলামিক স্টেট-ঘনিষ্ঠ জঙ্গিদের আশ্রয় দিয়ে আফগানিস্তানের স্থিতিশীলতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করছে। ইসলামাবাদও এসব অভিযোগ অস্বীকার করেছে।

বছরের পর বছর ধরে জঙ্গিরা পাকিস্তান সরকারকে উৎখাত করে কঠোর ইসলামি শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। গত শুক্রবার সীমান্তের কাছে আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত ও আরও ১৩ জন আহত হন বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান।

গতকাল শনিবার এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, ‘আফগান সরকারকে অবশ্যই তাদের প্রক্সিদের নিয়ন্ত্রণে আনতে হবে, যারা আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানের ভেতরে নৃশংস হামলা চালাচ্ছেন।’

এদিকে, আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি বুধবার থেকে বাড়ানো হলেও পাকিস্তান শুক্রবারই আফগানিস্তানে বিমান হামলা চালায়। তিনি দাবি করেন, এসব হামলায় বেসামরিক লোকজন নিহত হয়েছেন। আফগানিস্তান প্রতিশোধের অধিকার সংরক্ষণ করলেও আলোচনার স্বার্থে সেনাদের আপাতত সংযত থাকতে বলা হয়েছে।

এই ঘটনার পর আফগানিস্তান আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। আফগান ক্রিকেট বোর্ড জানায়, পাকতিকা প্রদেশে পাকিস্তানের সামরিক হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন।

অন্যদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার শনিবার এক্সে পোস্ট করে জানান, পাকিস্তান সীমান্তে ‘নিশ্চিত তথ্যভিত্তিক’ জঙ্গি ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। তিনি বলেন, এসব হামলায় কোনো বেসামরিক নাগরিক নিহত হয়নি।

তারার আরও দাবি করেন, যুদ্ধবিরতির সময় জঙ্গিরা পাকিস্তানের ভেতরে একাধিক হামলার চেষ্টা চালায়। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে শতাধিক জঙ্গি নিহত হয়, যাদের বেশির ভাগই সেই জঙ্গি গোষ্ঠীর সদস্য যারা শুক্রবারের সামরিক শিবিরে আত্মঘাতী হামলাটি চালিয়েছিল।

নিহত হওয়া তিন ক্রিকেটারের ছবি পোস্ট করে শোক জানিয়েছে এসিবি। একই সঙ্গে এই হামলার নিন্দা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেটের শীর্ষ সংস্থা। এসিবি লিখেছে, ‘বিমান হামলায় তিনজন ক্রিকেটার নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তারা সবাই পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন। ম্যাচ শেষে ফেরার পথে হামলার শিকার হন তারা। তাদের মৃত্যুতে এসিবি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।

ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে এসিবি লিখেছে, এই হৃদয়বিদারক ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের মাটিতে আগামী মাসে এই ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল।

গত মাসে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে নিজেদের মাঠে একটি ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ আয়োজনের ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত এই সংস্করণের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে সিরিজটি আয়োজন করতে চেয়েছিল তারা। কিন্তু এসিবি সরে দাঁড়ানোয় সিরিজটি অনিশ্চয়তার মুখে পড়ে গেল। তাই এখন আফগানিস্তানের বিকল্প চিন্তা করতে হবে পাকিস্তানকে।

জে.এস/

আফগানিস্তান-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250