রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

প্রেম সাগরে ভাসাবেন সাগর দেওয়ান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবার ‘দেওয়ান’ বংশে সুফিবাদের চর্চা হয়ে আসছে প্রায় দুইশ’ বছর ধরে। এই দেওয়ান বংশের চতুর্থ প্রজন্মের শিল্পী সাগর দেওয়ান।

বাউল সাধক আরিফ দেওয়ানের মাধ্যমেই সংগীত ভুবনে প্রবেশ তার। তাই সাগরের সুর আর গায়কিতে আরিফ দেওয়ানের প্রভাব আছে বলে অনেকে মনে করেন।

সাগর দেওয়ান গান করে যাচ্ছেন নিয়মিতই। সেই ধারাবাহিকতায় আসছে ঈদুল ফিতর উপলক্ষে তিনি কণ্ঠ দিয়েছেন আরও একটি নতুন গানে। ‘প্রেম সাগর’ শিরোনামের নতুন এই গান মূলত আধ্যাত্মিক ধাঁচের বলে জানান সাগর দেওয়ান।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন হালের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী জিসান খান শুভ। এই দুই তরুণ তুর্কির গানে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

রবি.হক/এইচ.এস

সাগর দেওয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250