বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

গ্যাসের চুলায় তুলতুলে চিতই পিঠা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকেই গ্যাসের চুলায় মজার চিতই পিঠা তৈরির চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। পিঠা ফুলে না, ভেতরে শক্ত হয়ে যায়। তাহলে চলুন জেনে নিই গ্যাসের চুলায় তুলতুলে নরম চিতই পিঠা বানানোর পারফেক্ট রেসিপি-

উপকরণ

পোলাওয়ের চাল বা আতপ চাল চার কাপ,

রান্না করা ভাত আধা কাপ,

লবণ ও বেকিং পাউডার সামান্য।

আরো পড়ুন : ঝটপট নাশতায় তৈরি করতে পারেন ‘কোলিয়াদা চিকেন’

পদ্ধতি

ছয় ঘণ্টা চাল ভিজিয়ে রেখে দিন। এরপর সব উপকরণ নিয়ে পরিমাণমতো পানি দিয়ে খুব ভালো ভাবে ব্লেন্ড করে নিন। লোহার কড়াই, পিঠার সাজ(মাটির পাত্র) বা ফ্রাইপ্যান ব্যবহার করতে পারেন।  

প্রথমে পাত্র বেশ গরম করে নিন। এবার পরিমাণমতো মিশ্রণ দিয়ে পিঠা ঢেকে দিন। ৩০ সেকেন্ড পর ঢাকনা তুলে দেখুন, পিঠা ফুলে উঠলে নামিয়ে নিন। এভাবে সবগুলো তৈরি করে গরম গরম পিঠা একটু ঝোল করে রান্না করা গরু বা মুরগির মাংসের সঙ্গে পরিবেশন করুন।  

এস/এসি


রেসিপি চিতই পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250