মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি *** সানির সঙ্গে চুম্বনের দৃশ্যে জুহির অস্বস্তি, কী হয়েছিল সেদিন *** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প

বিশ্ববাজারে কমছে খাদ্যের দাম

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫২ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

গত ফেব্রুয়ারি মাসকে হিসেবে ধরে জাতিসংঘ জানিয়েছে, টানা ৭ মাসেরও বেশি সময় ধরে খাদ্যপণ্যের দাম হ্রাস অব্যাহত রয়েছে বিশ্ববাজারে। বৈশ্বিক এই সংস্থার খাদ্য ও কৃষি নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (ফাও) শুক্রবার (৮ই মার্চ ) এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।

খাদ্যপণ্যের বৈশ্বিক বাজার বিশ্লেষণে ১৯৬২ সাল থেকে একটি বৈশ্বিক সূচক ব্যবহার করে আসছে ফাও। সেই সূচক বিশ্লেষণ করে দেখা গেছে, শতকরা হিসেবে সব খাদ্যপণ্যের গড় দাম গত জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমেছে দশমিক ৯ শতাংশ।

আরো পড়ুন : মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠাচ্ছে ভারত

শুক্রবারের (৮ই মার্চ) বিবৃতিতে ফাও জানিয়েছে, ২০২৩ সালের জুলাই মাস থেকে বিশ্ববাজারে খাদ্যের দাম কমা শুরু হয়েছে এবং ফেব্রয়ারি মাসকে হিসেবে ধরা হলে গত সাত মাসে দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম ১৩ দশমিক ৪ শতাংশ, ভোজ্য তেলের দাম ১১ শতাংশ এবং মাংসের দাম দশমিক ৮ শতাংশ কমেছে।

তবে বিভিন্ন খাদ্যপণ্যের দাম কমলেও বেড়েছে চিনির দাম। ফাও সূচকের তথ্য অনুযায়ী, গত সাত মাসে বিশ্ববাজারে চিনির দাম বেড়েছে ১২ শতাংশ।

শুক্রবারের (৮ই মার্চ) বিবৃতিতে ফাও জানিয়েছে, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে ২০২১-২২ সালে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছিল। বর্তমানে মূল্যহ্রাসের যে ধারা শুরু হয়েছে, বড় কোনো বৈশ্বিক বিপর্যয় না ঘটলে এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র : রয়টার্স

এস/ আই.কে.জে

জাতিসংঘ বিশ্ববাজার খাদ্যের দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250