রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

এই সময় শিশুর ডায়রিয়া হলে করণীয়

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৪ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্ষায় অনেক শিশুর ডায়রিয়া হয়। তাই এ সময় মা-বাবা ও পরিবারের সদস্যদের বাড়তি সতর্কতা মেনে চলতে হবে।

যা করতে হবে

•খাওয়ার পানি ভালো করে ফুটিয়ে খেতে হবে। পানি ফুটে ওঠার পর আরও ১০ থেকে ১৫ মিনিট নির্দিষ্ট তাপমাত্রায় রেখে ফোটাতে হবে। ফিল্টার ব্যবহার করলে সেটা ঠিকমতো কাজ করছে কী না, ছাঁকনি এবং কিট ঠিক আছে কী না, সেগুলোও দেখতে হবে।

•ছয় মাসের নিচের শিশুরা যেহেতু শুধু বুকের দুধ খায়, সে ক্ষেত্রে শিশুর কাছে এসব জীবাণু যায় যারা দেখাশোনা করছেন, তাদের কাছ থেকে। মা ও অন্যরা শিশুকে ধরার আগে ভালো করে হাত ধুয়ে নেবেন।

•নবজাতক থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত শিশুদের গোসলের সময় খাওয়ার পানি ব্যবহার করতে হবে। কারণ, শিশুরা প্রায়ই গোসলের সময় পানি খেয়ে ফেলে।

•খাওয়ার আগে গ্লাস ও প্লেট খাওয়ার পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

•শিশুরা বাইরের পানিজাতীয় কী খাবার খাচ্ছে, সে ব্যাপারে নজর দিতে হবে; বিশেষ করে স্কুলের শিশুদের প্রতি। রাস্তার পাশ থেকে ফুচকা, চটপটি, আখের রস কিংবা বিভিন্ন ধরনের শরবত কিনে খাওয়ানো যাবে না।

•পাতলা পায়খানা হলে খাওয়ার স্যালাইন (বয়স অনুযায়ী), ডাবের পানি, চিড়ার পানি, কাঁচকলায় তৈরি খাবারের সঙ্গে স্বাভাবিক খাবার দিতে হবে। যদি শিশু নিস্তেজ হয়ে যায়, প্রস্রাব কমে যায়, কিংবা পায়খানার সঙ্গে রক্ত গেলে দ্রুততম সময়ে হাসপাতালে নিতে হবে।

জে.এস/

শিশুর ডায়রিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250