শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

আমেরিকা- ভেনেজুয়েলা উত্তেজনা: ত্রিনিদাদ এন্ড টোবাগোর সেনাবাহিনী সতর্ক অবস্থানে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকা ও ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনা এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বাড়তে থাকায় ত্রিনিদাদ এন্ড টোবাগো তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে। শুক্রবার (৩১শে অক্টোবর) সদস্যকে তাৎক্ষণিকভাবে ঘাঁটিতে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। পোর্ট অব স্পেইন থেকে এএফপি এ খবর জানায়। খবর বাসসের। 

সেনাবাহিনীর পাঠানো এক বার্তায় বলা হয়েছে, বাহিনীকে ‘স্টেট ওয়ান অ্যালার্ট লেভেল’-এ রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ছুটি বাতিল করা হলো।

ভেনেজুয়েলার উপকূলের কাছেই অবস্থিত দ্বীপ রাষ্ট্র ত্রিনিদাদ এন্ড টোবাগো। আমেরিকা সম্প্রতি ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে অন্তত ১৫টি সন্দেহভাজন মাদকবাহী নৌকায় বিমান হামলা চালায়। এতে ৬২ জন নিহত হয়।

ঘটনাস্থলে থাকা এএফপি সাংবাদিকরা জানান, এই ঘটনার পর পোর্ট অব স্পেইনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খাবার ও জ্বালানি কিনতে দোকানে ভিড় করেন।

সরকার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘ত্রিনিদাদ এন্ড টোবাগো সরকার দেশটির রাজধানী পোর্ট অব স্পেইনে অবস্থিত আমেরিকার দূতাবাসের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখছে।’

মাদক পাচার দমনের নামে আমেরিকায় বিশাল সামরিক বাহিনী মোতায়েন করেছে। আটটি মার্কিন নৌবাহিনীর জাহাজ ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছে। পুয়ের্তো রিকোয় মোতায়েন করা হয়েছে এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান। একটি বিমানবাহী রণতরী বহরও পথে রয়েছে।

এদিকে, আমেরিকায় মাদক চোরাচালান মামলায় অভিযুক্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, ওয়াশিংটন মাদকবিরোধী অভিযানকে অজুহাত বানিয়ে কারাকাসে সরকার পরিবর্তনের চেষ্টা করছে। তাদের লক্ষ্য ভেনেজুয়েলার তেল দখল করা।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৩১ শে অক্টোবর)  বলেছেন, ভেনেজুয়েলায় হামলার কোনো পরিকল্পনা তার নেই। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, এমনকিছু বিবেচনায় নেই।’

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একই বার্তা দিয়েছেন। তিনি মায়ামি হেরাল্ডে প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দেন। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, আমেরিকা ভেনেজুয়েলায় হামলার প্রস্তুতি নিচ্ছে।

জে.এস/

আমেরিকা ভেনেজুয়েলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250