মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

আমার এখন গন্ডারের চামড়া, গালি দিলেও কিচ্ছু যায় আসে না : জায়েদ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান কাজ নয় বরং বিতর্কিত নানা কর্মকাণ্ড আর মন্তব্যের কারণেই পরিচিতি পেয়েছেন বেশি। তবে যতই আলোচনা-সমালোচনা হোক জায়েদ খান দমে যাওয়ার পাত্র নন। আর সেই কথাটিই সাফ জানিয়ে দিয়েছেন তিনি। 

এক ভিডিও সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল নিয়ে জায়েদ খান বলেন, ‘আমাকে যত সমালোচনা করেন, যত গালি দেন, আমার কিচ্ছু যায় আসে না। যদিও এ ব্যাপারটাতে আগে কষ্ট পেতাম। তবে এখন গন্ডারের চামড়া হয়ে গেছে। গরুর নাম জায়েদ খান রেখেছে। এটার জন্য কি আমি এখন কান্নাকাটি করব?’

জায়েদ খান বিয়ে কবে করছেন? ঈদ অনুষ্ঠানে উপস্থাপিকার প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘শুধু সৃষ্টিকর্তা জানেন। আপাতত কোনো পরিকল্পনা নেই। এখনো আমি সিঙ্গেল। আমার কোনো বাজে অভ্যাস নেই। কিন্তু আমার সব টাকা যায় পোশাকের পেছনে। মুম্বাইয়ের সবাই আমাকে চেনে। দেখলেই সব পোশাক নামিয়ে দেয়। তারা জানে সেখান থেকে আমি দুই-তিনটা নেব।’

ঈদ কেমন কাটল জানতে চাইলে অভিনেতার ভাষ্য, ‘এবারের ঈদ জার্নিটা খুব কষ্টের। কয়েক মাস ধরেই আমি দেশের বাইরে বাইরে।

আরো পড়ুন: বিয়ে করে ছবি পোস্ট করলেন চমক

অস্ট্রেলিয়া থেকে ফিরে লন্ডনে গিয়েছি। তারপর সিঙ্গাপুর, এরপর মুম্বাইতে। ঈদের আগের দিনে ফিরেছি মুম্বাই থেকে। আগে থেকেই গরু কিনে রেখেছে পরিবার। আমি গাড়িতে বসেই একটি ছাগল কিনেছি। হাটে নামিনি কারণ মানুষের ভিড় হয়ে যায়।’

ঈদ সালামি নিয়ে অভিনেতা বলেন, ‘ডিপজল ভাইয়ের কাছ থেকেই তো মোটা অঙ্কের সালামি পেলাম। তিনি আমার বড় ভাই, বাবার মতো। ঈদের দিন তার বাসায় গিয়েছি। তিনি একটা বান্ডিল দিলেন।’

এসি/ আই.কে.জে/

জায়েদ খান চামড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250