বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল *** দেশজুড়ে ভোটগ্রহণ শুরু *** লাইলাতুল গুজব চলছে, পাত্তাই দেবেন না: জামায়াতের আমির *** সংসদ ও গণভোটের সেই মাহেন্দ্রক্ষণ আজ *** নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির *** ‘অবৈধভাবে’ নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার, সত্যতা পেয়ে সতর্ক পুলিশ *** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত, ২৮ শিক্ষক-কর্মচারীকে শোকজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

প্রতীকী ছবি

ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত থাকায় ২৮ শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। নোটিশ পাওয়ার পাঁচদিনের মধ্যে ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ স্ব স্ব জেলা শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ করা হয়েছে ২৫জন শিক্ষক ও তিনজন কর্মচারীকে। শিক্ষকদের মধ্যে চট্টগ্রামের ১০ জন, খুলনার ৫, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহীর ৩ জন করে এবং ঢাকার ১ জন। কর্মচারীদের মধ্যে দুজন বরিশালের ও একজন কুমিল্লার।

সোমবার (১লা এপ্রিল) মাউশি অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (৩১শে মার্চ) শোকজ নোটিশে সই করেছেন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী।

আরও পড়ুন: ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ

নোটিশে বলা হয়, ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব-ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন গিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তারা ২৮ জন শিক্ষক-কর্মচারীকে স্কুলে অনুপস্থিত পেয়েছেন। অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

শোকজপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের তালিকা দেখুন এখানে...

শোকজ নোটিশে ওই শিক্ষক-কর্মচারীকে পাঁচ কর্মদিবসের মধ্যে অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকার সুস্পষ্ট কারণ স্ব স্ব জেলা শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে।

এসকে/ 

শিক্ষক-কর্মচারী শোকজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250