বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

বুসান উৎসবে নির্বাচিত বাংলাদেশের দুই সিনেমা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

বিপ্লব সরকার ও রাজিব মহাজন। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা। সব মিলিয়ে এশিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র বাজার নিয়ে তরুণ নির্মাতাদের ব্যাপক আগ্রহ থাকে।

এ বছরের এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে ৩০টি সিনেমা। যার মধ্যে বাংলাদেশের সিনেমা রয়েছে ২টি। তালিকায় আছে বিপ্লব সরকারের ‘দ্য ম্যাজিকাল মেন’ ও মির্জা শবনম ফেরদৌসির ‘দ্য সাইলেন্স অব দ্য লুমস’। দ্য ম্যাজিকাল মেনের প্রযোজক হিসেবে বিপ্লব সরকারসহ যুক্ত আছেন চার দেশের চারজন প্রযোজক। আর দ্য সাইলেন্স অব দ্য লুমস সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশের প্রযোজক রাজিব মহাজন।

এর আগে ২০২৩ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্ট বিভাগে প্রদর্শিত হয়েছিল বিপ্লব সরকারের ‘আগন্তুক: দ্য স্ট্রেঞ্জার’। দ্য ম্যাজিকাল মেন দিয়ে আবারও তিনি ফিরেছেন এই উৎসবে।

মির্জা শবনম ফেরদৌসির দ্য সাইলেন্স অব দ্য লুমস নিয়ে প্রযোজক রাজিব মহাজন বলেছেন, ‘এ বছরের এশিয়ান প্রজেক্ট মার্কেটে আমাদের সিনেমা নির্বাচিত হওয়াটা অত্যন্ত আনন্দের সংবাদ। আমরা চেষ্টা করছি, একটি ভালো মানের সিনেমা নির্মাণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা খোঁজার। এখন যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, বিস্তারিত পরে জানাতে পারব।’

জে.এস/

সিনেমা দক্ষিণ কোরিয়া বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250