শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে আজ আত্মবিশ্বাসী বাংলাদেশের লড়াই

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি - সংগৃহীত

দুর্দান্ত জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ১০ বছর পর সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে জয় পেয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে নিগার সুলতানা জ্যোতির দল।

আজ শনিবার রাতে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ডের। শক্তির মাপকাঠিতে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে ইংল্যান্ড। পরিসংখ্যানে চোখ বুলালেই সেটি স্পষ্ট দেখা যায়।

তবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচ নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষের দিকে না তাকিয়ে নিজেদের সামর্থ্যের সর্বস্ব উজাড় করে দেওয়াই জ্যোতিদের লক্ষ্য। মূলত, এই ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে হবে বাংলাদেশের আত্মবিশ্বাসের লড়াই।

ইংল্যান্ডের বিপক্ষে এর আগে তিনটি টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। সব কটিতেই হেরেছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০১৮ সালে ইংলিশদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

আই.কে.জে/

বাংলাদেশের লড়াই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250