রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

‘আমেরিকাও জামায়াতকে নির্ভর করে অগ্রসর হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ২৬শে জানুয়ারী ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ দাবি করেছেন, ‘পৃথিবীর কোনো দেশে আমেরিকা চায় না, ইসলামি দলের নেতৃত্বে সরকার গঠন হোক। এবার সেই আমেরিকাও বাংলাদেশে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ কায়েম করতে, দেশ কায়েম করতে জামায়াতে ইসলামীকে নির্ভর করে অগ্রসর হচ্ছে।’

গতকাল রোববার (২৫শে জানুয়ারি) রাতে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ফুলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন সুলতান আহমেদ। তার এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নানা শ্রেণি-পেশার নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।

বরগুনা আসনটি বরগুনা জেলার বামনা উপজেলা, পাথরঘাটা উপজেলা ও বেতাগী উপজেলা নিয়ে গঠিত। ভিডিওতে সুলতান আহমেদ বলেন, ‘বহির্বিশ্বও চাচ্ছে এবার জামায়াতে ইসলামীর নেতৃত্বে এ দেশে সরকার কায়েম হোক। আপনারা যারা বিচক্ষণ, সাংবাদিক, রাজনীতি সচেতন—তারা এটার আলামত বুঝতে পারেন। আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি—দেশের ক্ষতি, জাতির ক্ষতি, আপনার ক্ষতি, আমার ক্ষতি।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচন এ দেশের ইতিহাসে অন্যতম নির্বাচন হয়ে থাকবে—এটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। দেশবাসী শুধু নয়, দুনিয়াবাসীও এ নির্বাচনকে বাংলাদেশের মাইলফলক হিসেবে দেখতে চায়। শুধু গত ১৫ বছর, ১৮ বছর নয়, তার আগেও দুই-চারটা নির্বাচন ছাড়া সমস্ত নির্বাচন হয়েছে ভাঁওতাবাজির নির্বাচন। কাজেই বাংলাদেশের একটা বদনাম হয়ে গেছে দুনিয়ায় যে গণতন্ত্রের নামে ভণ্ডামি-ষণ্ডামি, প্রতারণা, লাঠিয়াল বাহিনীর দৌরাত্ম্য, কেন্দ্র দখল, ব্যালট বাক্স দখল, মারামারি, হানাহানি ইত্যাদির মাধ্যমে বাংলাদেশে নির্বাচন হয়। কাজেই, এবারের নির্বাচন সুন্দর হলে পৃথিবী দেখবে যে বাংলাদেশের মানুষও সুন্দর, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম।’

জামায়াতে ইসলামী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250