শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ইসরায়েলের আরেক মন্ত্রীর পদত্যাগের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ৭ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আট মাসের বেশি সময় ধরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। উপত্যকায় দীর্ঘ সময় অভিযান চালানোর পরও নিজেদের লক্ষ্য অর্জন করতে  না পারায় পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ।

শুক্রবার (৭ই জুন) সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৮ই জুন) ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ জরুরি সরকার ব্যবস্থা থেকে পদত্যাগ করতে পারেন। গাজা উপত্যকায়  ‘বিজয়ের জন্য’ সুস্পষ্ট পরিকল্পনা তৈরির নির্ধারিত মেয়াদ গত মাসে শেষ হওয়ার পর তিনি এই হুমকি দিয়েছেন।

আরো পড়ুন: ঈদের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় নির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নে ব্যর্থতার কারণে গান্টজ পদত্যাগপত্র জমা দিতে পারেন। তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে চাপ দিয়ে আসছে আমেরিকা। দেশটি তাকে তার পদে বহাল থাকার অনুরোধ জানিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি 

এইচআ/  

পদত্যাগ ইসরায়েলি মন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250