শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

হাইতিতে সহিংসতার জেরে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

সহিংসতার জেরে হাইতি থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে আমেরিকা। রোববার মার্কিন সামরিক বাহিনী বলেছে, দূতাবাসের নিরাপত্তা জোরদার করতে সেখানে সেনাবাহিনীও নিযুক্ত করেছে তারা।

এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড জানায়, এই মুহূর্তে দূতাবাসে যেসব কর্মীদের খুব একটা প্রয়োজন নেই, তাদেরকে বিমানে করে ফিরিয়ে নেয়া হচ্ছে। তবে দূতাবাস খোলা থাকবে বলে জানানো হয়েছে। 

দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, দূতাবাস চত্বর ও বিমানবন্দরের কাছাকাছি এলাকায় সহিংসতা বেড়ে যাওয়ায়, নিরাপত্তা বিবেচনায় অতিরিক্ত কর্মীদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরো পড়ুন: ৯৩ দেশকে খেজুর উপহার দিয়েছে সৌদি আরব

এমনকি হাইতিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলও সাময়িকভাবে তাদের কার্যালয় বন্ধ করে দিয়েছে। রোববার, হাইতি ছেড়েছেন জার্মানির রাষ্ট্রদূত। ইইউ প্রতিনিধি দলের সাথে ডোমিনিকান রিপাবলিক সফরে ছিলেন তিনি।

হাইতিতে সশস্ত্র গ্রুপগুলোর সহিংসতা আরও বেড়েছে। প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে অপসারণের জন্য জোর দিচ্ছে গ্রুপগুলোর নেতারা। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে হাজারো মানুষ। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা তিনদিন থেকে একমাস বাড়ানো হয়েছে।

সূত্র: রয়টার্স 

এইচআ/ 

আমেরিকা সহিংসতা হাইতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250