শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ফারাক্কার গেট খোলার পরও পদ্মায় পানি কমছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফারাক্কা বাঁধের সবগুলো গেট ভারত খুলে দিলেও গত ১৫ ঘণ্টায় পদ্মা নদীতে পানি বাড়েনি। ভারতের গঙ্গা নদীতে থাকা ফারাক্কা বাঁধের সব গেট সোমবার (২৬শে আগস্ট) খুলে দেওয়া হয়। সবকটি গেট খুলে দিলেও এখনো রাজবাড়ীর পদ্মা নদীতে এর কোনো প্রভাব পড়েনি। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর তিনটি গেজ স্টেশন পয়েন্টেই কমেছে পদ্মার পানি এবং তিনটি পয়েন্টেই পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (২৭শে আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী জেলা সদরের মহেন্দ্রপুর পয়েন্টে ১, গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ১১ ও পাংশার সেনগ্রাম পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে পদ্মার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আারও পড়ুন: শুকনো খাবারের মূল্যবৃদ্ধি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে পদ্মা নদীর তীরবর্তীসহ জেলাবাসীর মধ্যে। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল আমিন বলেন, গত কয়েক দিন ধরে পদ্মার পানি কমছে। আর ফারাক্কা বাঁধের পানি রাজবাড়ীর পদ্মায় আসতে সময় লাগবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এসি/ আই.কে.জে/

ফারাক্কা গেট পদ্মায় পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250