রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৫

#

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে আজ বুধবার (২৩শে এপ্রিল) ভোরে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লিতে পৌঁছানোর পরপর বিমানবন্দরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী মোদি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সন্ত্রাসী হামলা নিয়ে আজ মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির সঙ্গেও মোদির একটি বৈঠক করার সম্ভাবনা রয়েছে। বৈঠকে ওই হামলায় ভারতের প্রতিক্রিয়া ও প্রতিরক্ষাকৌশল নির্ধারণ হবে।

নরেন্দ্র মোদি গতকাল মঙ্গলবার পেহেলগামের সন্ত্রাসী হামলার নিন্দা এবং যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেছেন, ‘আমি প্রার্থনা করছি, আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তা দেওয়া হচ্ছে। এ জঘন্য কাজের পেছনে যারা রয়েছেন, তাদের বিচার নিশ্চিত করা হবে। তাদের রেহাই দেওয়া হবে না। তাদের অশুভ পরিকল্পনা কখনো সফল হবে না। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংকল্প অটল ও আরও দৃঢ় হবে।’

এইচ.এস/

নরেন্দ্র মোদি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250